Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'খেলা হবে' বুঝিয়ে দিলেন ঈশান, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ধামাকাদার সেঞ্চুরি

ওপেনিং ব্যাটার হিসেবে ঝাড়খণ্ডের হয়ে ব্যাট করতে নেমেছিলেন ঈশান কিষান।

'খেলা হবে' বুঝিয়ে দিলেন ঈশান, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ধামাকাদার সেঞ্চুরি

ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

শেষ আপডেট: 23 December 2024 17:39

দ্য ওয়াল ব্যুরো : চলতি বিজয় হাজারে ট্রফিতে ধামাকাদার পারফরম্যান্স করলেন ভারতীয় ব্যাটার ঈশান কিষান। ২৩ ডিসেম্বর তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে এসেছে। মণিপুরের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর পর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও তিনি কার্যত ইট পেতে রাখলেন। ঝাড়খণ্ড দলের হয়ে দুর্দান্ত শতরান করেছেন ঈশান। গত মাসেই আসন্ন আইপিএল টুর্নামেন্টের জন্য সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলে নিয়েছে। তারপরই এই উইকেটকিপার ব্যাটার দুর্দান্ত শতরান করেন। আর এই শতরানের দৌলতেই ঝাড়খণ্ড ৮ উইকেটে জয়লাভ করেছে।

বিধ্বংসী ইনিংস ঈশান কিষানের

ওপেনিং ব্যাটার হিসেবে ঝাড়খণ্ডের হয়ে ব্যাট করতে নেমেছিলেন ঈশান কিষান। তিনি মোট ৭৮ বলে ১৩৪ রানের ধামাকাদার ইনিংস উপহার দেন। তাঁর এই ইনিংসে ১৬ চার এবং ৬ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। ঈশানের এই বিস্ফোরক ইনিংসের দৌলতে ঝাড়খণ্ড মাত্র ২৮.৩ ওভারেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়। ঈশান ছাড়াও উৎকর্ষ সিং ৬৪ বলে ৬৮ রান করেন। তিনিও ৯ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইট পাতলেন ঈশান

আগামী বছর ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে। আশা করা হচ্ছে, ঈশানের এই ইনিংস আগামী বছর আয়োজিত মেগা ইভেন্টের টিকিট কনফার্ম করতে পারবে। প্রসঙ্গত, ২০২৩ এশিয়া কাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন ঈশান কিষান। যদিও ২০২৪ সালের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্যাচের সিরিজে তাঁকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি। এরপর BCCI-এর সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়। আপাতত ঈশান ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করার জন্য মরিয়া হয়ে রয়েছেন।

একনজরে ম্যাচের সারাংশ

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল মণিপুর। নির্ধারিত ৫০ ওভারে তারা ঝাড়খণ্ডের বিরুদ্ধে সাত উইকেটে ২৫৩ রান করেছিল। মণিপুরের হয়ে সে জনসন ৬৯ রান করেন। ঝাড়খণ্ড শেষপর্যন্ত ২৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫৫ রান করে এবং ৮ উইকেটে জয়লাভ করে।


```