
ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান
শেষ আপডেট: 22 October 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফরের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। এই দলে কামব্যাক করেছেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। দীর্ঘদিন টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন তিনি। এই সফরে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। আসুন জেনে নেওয়া যাক, এই সফরে ভারতের আর কোন কোন ক্রিকেটার অংশগ্রহণ করবেন।
আসলে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইন্ডিয়া-এ দলের দলের ঘোষণা করেছে। আগামী ৩১ অক্টোবর থেকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দল দুটো প্রথম শ্রেণীর ম্যাচ (চার দিনের) খেলতে নামবে। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে এই দুটো ম্যাচ খেলার পর ভারতীয় এ দল সিনিয়র পুরুষ দলের সঙ্গে একটি তিন দিনের ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলবে।
ইন্ডিয়া-এ এবং অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে প্রথম ফার্স্ট ক্লাস ম্য়াচটা ম্যাকয়ে আয়োজন করা হবে। এরপর দ্বিতীয় ম্য়াচটা আয়োজন করা হবে মেলবোর্নে। এরপর সিনিয়র পুরুষ দলের বিরুদ্ধে ইন্ডিয়া-এ দলের ইন্ট্রা স্কোয়াড ম্যাচটি পারথে আয়োজন করা হবে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালের নভেম্বর মাসে ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ঈশান কিষান। এরপর মানসিক ক্লান্তির কারণে তিনি ব্রেক নিয়েছিলেন। কিন্তু, এই ব্রেকের পর টিম ইন্ডিয়ায় আর কামব্যাক করতে পারেননি ঈশান।
ইন্ডিয়া-এ বনাম অস্ট্রেলিয়া-এ প্রথম চারদিনের ম্য়াচ - ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।
ইন্ডিয়া-এ বনাম অস্ট্রেলিয়া-এ দ্বিতীয় চারদিনের ম্য়াচ - ৭ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত।
ইন্ডিয়া-এ বনাম সিনিয়র টিম ইন্ডিয়া ইন্ট্রা স্কোয়াড ম্য়াচ - ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ (সহ অধিনায়ক), সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডি, দেবদত্ত পাডিক্কল, রিকি ভুই, বাবা ইন্দ্রজিৎ, ঈশান কিষান (উইকেটকিপার), অভিষেক পোড়েল (উইকেট কিপার), মুকেশ কুমার, খলিল আহমেদ, যশ দয়াল, নভদীপ সাইনি, মানব সুথার, তনুশ কোটিয়ান।