Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রেয়স আইয়ার ২৬ কোটি টাকা পাওয়ার যোগ্য? কী কারণে চাহিদা বাড়ল প্রাক্তন নাইট অধিনায়কের

২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে শ্রেয়স আইয়ারকে কিনেছে পঞ্জাব কিংস। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি।

শ্রেয়স আইয়ার ২৬ কোটি টাকা পাওয়ার যোগ্য? কী কারণে চাহিদা বাড়ল প্রাক্তন নাইট অধিনায়কের

শ্রেয়স আইয়ার

শেষ আপডেট: 25 November 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো: চলতি নিলামে কম-বেশি ২০ মিনিটের জন্য আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন শ্রেয়স আইয়ার। তবে ঋষভ পন্থ তাঁকে ছাপিয়ে যান। তবে শ্রেয়সের যে দাম উঠেছে তা নিয়ে অধিকাংশ নেটিজেনরা খুশি হতে পারছেন না। তাঁদের মূলত একটাই প্রশ্ন, এত টাকা কি শ্রেয়সের প্রাপ্য?

২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে শ্রেয়স আইয়ারকে কিনেছে পঞ্জাব কিংস। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। গত বছরের কলকাতার হয়ে আইপিএল জয়ী অধিনায়ককে নিতে অনেক দলই চেষ্টা করেছিল। নিলাম শুরু হওয়ার পর ১০ কোটি টাকার কাছে গিয়ে কেকেআর ম্যানেজমেন্ট থেমে যায়। সবশেষে বাজিমাত করে পঞ্জাব। ২৬ কোটি টাকার বেশিতে শ্রেয়স বিক্রি হতেই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মাধ্যমে। 

গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে শ্রেয়স দারুণ ফর্মে ছিলেন এমনটা নয়। দলের ট্রফি জয়ের পিছনে যে তাঁর অধিনায়কত্বের অবদান আছে, এটাও মানতেই চান না অনেকে। বেশিরভাগই মেন্টর গৌতম গম্ভীরের ভূমিকার প্রশংসা করে গেছেন সিজন জুড়ে। সে নিয়েও অবশ্য সমালোচনা কম হয়নি। তবে এবার শ্রেয়স যে দাম পেলেন তা কতটা যুক্তিসঙ্গত হল, তা নিয়ে আলাদাভাবে আলোচনা শুরু হয়েছে। 

কেকেআই ম্যানজমেন্ট অবশ্য আগেই জানিয়েছিল, তাঁদের রিটেনশন তালিকায় পছন্দের শীর্ষে ছিলেন শ্রেয়স আইয়ার। তবে দলের সিইও ভেঙ্কি মাইসোর পরে এই বিষয়ে মন্তব্য করেছিলেন, রিটেনশনের ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দল এবং ক্রিকেটারদের মধ্যে পারষ্পরিক সম্মতি। অনেক সময়ই কিছু বিষয় নিয়ে দু'তরফের সম্মতি আসে না। ১৪ ম্যাচে ১৪৬ স্ট্রাইক রেটে মোট ৩৫১ রান করা শ্রেয়স যে নিজেই কলকাতায় থাকতে চাননি, তা তাঁর কথায় স্পষ্ট হয়। 

২০২৪ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভাল ফর্মে ছিলেন শ্রেয়স। মুম্বইয়ের হয়ে গোয়ার বিরুদ্ধে সেঞ্চুরিও করেছেন তিনি। ক্রিকেট বিশ্লেষকদের মতে, গত বছর আইপিএল ট্রফি জিতেও অধিনায়ক হিসেবে গুরুত্ব পাননি শ্রেয়স। তাঁর ফর্ম নিয়ে অনেক কথা হয়েছে। অনেকের ধারণা, মূলত এই কারণেই কলকাতা ছেড়ে অন্য দলের হয়ে খেলতে বেশি আগ্রহ দেখিয়েছেন তিনি। তাছাড়া চলতি বছর ঘরোয়া টুর্নামেন্টে তাঁর ফর্ম দেখে অনেকেই ভেবেছেন, আইপিএলে এবার অন্য শ্রেয়সকে দেখা যেতে পারে। 

এরপরেও সবথেকে বড় বিষয়, কলকাতা ছাড়া যে দুটি টিম শ্রেয়সের জন্য বিড করেছিল তাঁদের দলে অধিনায়ক দরকার। দিল্লি থেকে গত বছরের অধিনায়ক পন্থ বেরিয়ে গেছেন, আবার পঞ্জাবের অধিনায়ক যিনি ছিলেন সেই শিখর ধওয়ানের ওপরও আর ভরসা রাখেনি দল। সেক্ষেত্রে সদ্য আইপিএল জয়ী অধিনায়ককে দলে টানতে যে নিলামে টাকা উড়তই তা কার্যত স্পষ্ট ছিল। এখন এটাই দেখার, এত টাকার আদতে 'দাম' দিতে পারেন কিনা শ্রেয়স আইয়ার।


```