Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যশস্বীর আউট নিয়ে বিতর্ক তুঙ্গে, প্রকাশ্য ঝামেলায় জড়ালেন ইরফান-সঞ্জয়! ভাইরাল ভিডিও

ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে।

যশস্বীর আউট নিয়ে বিতর্ক তুঙ্গে, প্রকাশ্য ঝামেলায় জড়ালেন ইরফান-সঞ্জয়! ভাইরাল ভিডিও

যশস্বীর রান আউট নিয়ে প্রকাশ্য ঝামেলা ইরফান পাঠান এবং সঞ্জয় মঞ্জরেকরের

শেষ আপডেট: 28 December 2024 05:33

দ্য ওয়াল ব্যুরো : মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনই যে টিম ইন্ডিয়ার অর্ধেক ব্যাটাররা প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুর্দান্ত ব্যাট করছিলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। দারুণ ছন্দে ছিলেন তিনি। সকলেই আশা করেছিলেন যে এই ম্য়াচে তিনি শতরান করতে পারবেন। বিরাট কোহলির সঙ্গে তাঁর শতরানের পার্টনারশিপও গড়ে উঠেছিল। কিন্তু, ভুল বোঝাবুঝির কারণে আচমকাই যশস্বী রান আউট হয়ে যান।

যশস্বী রান আউট হতেই বিতর্কের ঝড় উঠতে শুরু করে। আর এই জোয়ারে গা ভাসালেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এবং সঞ্জয় মঞ্জরেকর। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

কোহলির সিদ্ধান্ত নিয়েই যাবতীয় ঝামেলার সূত্রপাত

আসলে সঞ্জয় মঞ্জরেকরের বক্তব্য ছিল, যশস্বী জয়সওয়ালের আউট হওয়ার পিছনে কোথাও না কোথাও বিরাট কোহলির দোষ ছিল। তাঁর মতে, 'বিরাট কোহলি বলটাই দেখছিলেন। যেখানে একজন নন স্ট্রাইকার ব্যাটারকে সবসময় উলটোদিকে ব্যাটারের দিকে তাকানো উচিত। স্পষ্টতই এখানে বিরাটের ভুল ছিল।'

তবে ইরফান পাঠান এই অভিযোগ একেবারে মেনে নিতে পারেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এখানে বিরাটের কোনও দোষ ছিল না। ম্যাচের পর একটি লাইভ শো চলাকালীন এই দুই ক্রিকেটার একে অপরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা

ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছিল। শনিবার সকালে টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমেছেল ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেট দলকে বড় রান করতে হলে এই জুটিকে লড়াই করতেই হবে। আপাতত ৫১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৭৫ রান হয়েছে। ঋষভ ১৭ রানে এবং জাদেজা ৪ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার থেকে এখনও ২৯৯ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।


```