Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইসিইউ-য়ে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারকা ক্রিকেটার

ভারতে আসার পর মোহালিতে চিকিৎসা শুরু হয়।

আইসিইউ-য়ে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারকা ক্রিকেটার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 September 2024 13:51

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা লড়ছেন ভারতীয় বংশোদ্ভুত একজন আইরিশ ক্রিকেটার। জানা গেছে, আয়ারল্যান্ডের এই ক্রিকেটার অ্যাকিউট লিভার ফেলিওর রোগের বিরুদ্ধে লড়াই করছেন। আপাতত গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে এই ক্রিকেটারের চিকিৎসা চলছে। তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়েছে।

আজ্ঞে হ্যাঁ, আমরা কথা বলছি আয়ারল্যান্ড ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সিমরনজিৎ সিংকে নিয়ে। সিমি সিং নামেই তিনি বেশি পরিচিত। আপাতত ২২ গজে নয়, মৃত্যুর সঙ্গে তিনি লড়াই করছেন।

টাইম অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে ক্রিকেটার সিমরনজিৎ সিংয়ের শ্বশুর জানিয়েছেন, মাস পাঁচ-ছয়েক আগে সিমি যথন ডাবলিনে ছিলেন, তখন একটা আজব জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। এই জ্বর কখনও কমছিল, কখনও বা আবার বাড়ছিল। 

আয়ারল্যান্ডে যখন প্রাথমিক চিকিৎসা করানো হয়েছিল, তখন এই রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। সেকারণে চিকিৎসকরাও আলাদা করে আর কোনও ওষুধ দেননি। চিকিৎসা দেরি হওয়ার কারণে সিমির অবস্থা আরও খারাপ হতে থাকে। অবশেষে উন্নত চিকিৎসার জন্য ওকে ভারতে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভারতে আসার পর মোহালিতে চিকিৎসা শুরু হয়। কিন্তু, তাতেও অবস্থার কোনও উন্নতি হয়নি। মোহালির একটি হাসপাতাল থেকে জানানো হয়েছে, সিমির নাকি টিবি হয়েছে। ক্রমশ অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর সিমিকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, পঞ্জাবের মোহালিতে সিমি জন্মগ্রহণ করেন। পঞ্জাবের হয়ে তিনি অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৭ ক্রিকেট খেলেছেন। যদিও পঞ্জাবের হয়ে তিনি অনূর্ধ্ব-১৯ খেলার সুযোগ পাননি। এরপর ২০০৫ সালে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার জন্য তিনি আয়ারল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু, তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে ক্রিকেট সেখানেও তাঁর পিছু ছাড়বে না। ২০০৬ সালে সিমরনজিৎ সিং আয়ারল্যান্ডের মালাহাইড ক্রিকেট ক্লাবে যোগ দেন।


```