Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএল নিয়মে আসতে চলেছে বড় বদল! দেখে নিন এখনই

আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আইপিএল নিয়মে আসতে চলেছে বড় বদল! দেখে নিন এখনই

আইপিএলের নয়া মরশুমে দল বদলাতে পারেন রোহিত শর্মা

শেষ আপডেট: 13 September 2024 18:19

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের রিটেনশন নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। চলতি মাসের শেষ সপ্তাহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ব্যাপারে ঘোষণা করতে পারে। 

একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে নয়া রিটেনশন নিয়ম আসতে কিছুটা হলেও দেরি হতে পারে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হবে। এই বৈঠক বেঙ্গালুরুতে আয়োজন করা হবে। সেই সময়ই এই নতুন নিয়ম সম্পর্কে ঘোষণা করা হতে পারে। তবে আপাতত ফ্র্যাঞ্চাইজিদের অপেক্ষা করতে হবে। সূত্রের খবর, এবার রিটেন হওয়া ক্রিকেটারদের সংখ্যা বাড়তে পারে।

রিটেনশন নিয়ম সম্পর্কিত একটি নয়া আপডেট প্রকাশ্যে এসেছে। সেই খবর অনুসারে, আগামী ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হবে। যদিও আইপিএল নীতির এবং এই সংক্রান্ত ঘটনার সঙ্গে এই বৈঠকের প্রত্যক্ষ কোনও সম্পর্ক থাকবে না। এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য এখনও কমপক্ষে ১০ দিন সময় লাগবে। জানা গিয়ে অগাস্টের শেষদিকেই বিসিসিআই এই নতুন নিয়মের ব্যাপারে ঘোষণা করবে বলে ঠিক করেছিল। কিন্তু, পরবর্তীকালে তা পিছিয়ে দেওয়া হয়।

কবে প্রকাশ্যে আসবে রিটেন এবং রিলিজ ক্রিকেটারের তালিকা

বিসিসিআই এই নয়া নিয়ম ঘোষণা করার পরই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রিলিজ এবং রিটেন ক্রিকেটারদের তালিকা তৈরি করা হবে। জানা গিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এরপর আগামী ডিসেম্বর মাসে মেগা নিলামের আয়োজন করা হবে। রিপোর্ট অনুসারে, গত মরশুমের তুলনায় এই বছর রিটেনড ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হতে পারে। এই ব্যাপারে বিসিসিআই কয়েকদিন আগেই ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে একটা বৈঠক করেছিল।

বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের হতে পারে দল-বদল

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েকজন ক্রিকেটারকেই রিটেন করতে পারবে। এই পরিস্থিতিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে আবার ছেড়েও দিতে হবে। সেই তালিকায় নাম রয়েছে রোহিত শর্মা, কেএল রাহুল এবং ঋষভ পন্থ সহ বেশ কয়েকজন ক্রিকেটারের। গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স দলে বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছিল। সেই প্রভাব আসন্ন মেগা নিলামে দেখতে পাওয়া যেতে পারে।


```