
মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামি
শেষ আপডেট: 24 November 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫ মেগা অকশন ইতিমধ্যে জমে উঠেছে। প্রথম দুটো সেটের নিলাম হয়ে গিয়েছে। দেখা গিয়েছে একাধিক রেকর্ডও। ইতিমধ্যে নাম উঠেছিল মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামিরও। কে কোন দলে গেলেন, আসুন একবার দেখে নেওয়া যাক।
আশা করা হয়েছিল, সিরাজকে রিলিজ করলেও রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ত RTM কার্ড ব্যবহার করবে। কিন্তু, তেমনটা একেবারেই দেখতে পাওয়া গেল না। ১২.২৫ কোটি টাকায় শেষপর্যন্ত নয়া ঠিকানা খুঁজলেন হায়দরাবাদের এই তারকা পেসার।
অন্যদিকে, মহম্মদ সামিকে যে গুজরাত আর ফেরত নেবে না, সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ২০২৩ সালের পর থেকে চোটের কারণে আর কোনও ক্রিকেট ম্য়াচ খেলেননি সামি। এমনকী, চলতি বছর আইপিএল টুর্নামেন্টেও তাঁকে দেখতে পাওয়া যায়নি।
সম্প্রতি বাংলার হয়ে রনজি ট্রফিতে তিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৭ উইকেট শিকার করেছিলেন বটে, কিন্তু গুজরাত ফ্র্যাঞ্চাইজিকে তিনি ইম্প্রেস করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস প্রাথমিক আগ্রহ দেখালেও শেষপর্যন্ত ১০ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন সামি।