Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন 'রাজু দা'? ভাইরাল পোস্ট ঘিরে জোর গুঞ্জন

কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন 'রাজু দা'? ভাইরাল পোস্ট ঘিরে জোর গুঞ্জন

রাজু দা'র ভাইরপ

শেষ আপডেট: 25 November 2024 09:22

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে আপাতত একটাই ডায়লগ শোনা যাচ্ছে। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটুকরো পেঁয়াজ মাত্র তিরিশ টাকা। রাস্তা-ঘাটে, হাটে-বাজারে সব জায়গাতেই 'রাজু দা'র এই ডায়লগ রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। 

শিয়ালদা স্টেশনের বাইরে এই পরোটা বিক্রেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমেরও অভাব নেই। বিভিন্ন সিনেমার ক্লিপিংসে এই ডায়লগ জুড়ে দেওয়া হচ্ছে। চলছে খোরাকের ফোয়ারা।

 ইতিমধ্যে আইপিএল টুর্নামেন্টের চলতি নিলামেও নাকি রাজু দা'র নাম উঠে এসেছে। তিনি নাকি কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিচ্ছেন। যদিও তা একেবারেই সমর্থকদের কল্পনাপ্রসূত। এরসঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

সম্প্রতি ফেসবুকে Md Sk নামের একটি অ্যাকাউন্ট থেকে রাজু দা'র ছবি ভাইরাল করা হয়েছে। তাঁর গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের জার্সি। ক্যাপশনে লেখা হয়েছে, 'আমাদের Kolkata Knight Riders-এর মিডল অর্ডার একা হাতে সামলাতে রাজু দা আসছে।' ছবিটা নিয়ে ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।

আইপিএল মেগা অকশনে প্রথম দিনের নিলাম শেষ হয়ে গিয়েছে। প্রথম দিনের শেষে কলকাতা নাইট রাইডার্স মোট ৭ ক্রিকেটারকে দলে নিয়েছে। তাঁরা হলেন ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ  এবং মায়াঙ্ক মার্কণ্ডে।

অর্থাৎ প্রথম দিনের শেষে কলকাতা নাইট রাইডার্সের কাছে মোট ১৩ ক্রিকেটার রয়েছে। এরমধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটার। পাশাপাশি তাদের মানিব্যাগে আপাতত ১০ কোটি ৫ লাখ টাকা পড়ে রয়েছে। সোমবার অর্থাৎ নিলামের দ্বিতীয় দিন এই টাকা কেকেআর ব্রিগেড কীভাবে খরচ করে, সেটাই এখন দেখার।


```