Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

IPL 2026: আজ সুপার সানডে! মুখোমুখি আরসিবি-মুম্বই, রোহিত না বিরাট… কে হাসবে শেষ হাসি?

আজ আইপিএলে হাইভোল্টেজ ‘রো-কো’ দ্বৈরথ! মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি ম্যাচের আগে ওয়াংখেড়ের উত্তাপ তুঙ্গে। রোহিত-বিরাটের লড়াই থেকে বুমরাহর ফর্ম—ম্যাচের আগে সব আপডেট পড়ুন এখানে।

IPL 2026: আজ সুপার সানডে! মুখোমুখি আরসিবি-মুম্বই, রোহিত না বিরাট… কে হাসবে শেষ হাসি?

রোহিত ও বিরাট

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 April 2026 18:30

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মঞ্চে আবার ‘রো-কো’-ম্যাজিক। তবে এবার এক টিমে নয়, দুই তারকাই সম্মুখ-সমরে! একদিকে রোহিত শর্মা (Rohit Sharma), অন্যদিকে বিরাট কোহলি (Virat Kohli)। মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—লড়াই শুরুর আগে আলাদা উত্তাপ। তার উপর দুই আধুনিক কিংবদন্তির জোর টক্কর। সব মিলিয়ে রবিবারের ওয়াংখেড়ে একেবারে হাইভোল্টেজ যুদ্ধের মঞ্চ।

‘রো-কো’ বড় ফ্যাক্টর, তবু ম্যাচটা দল বনাম দল

রোহিত বনাম বিরাট—এই লড়াই যতই আকর্ষণীয় হোক, বাস্তবটা একটু অন্যরকম। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)—এটাই আসল লড়াই। ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার মরসুমের শুরুতে মোটামুটি ভাল ছন্দে। স্ট্রাইক রেট ১৬৮-১৮০-এর মধ্যে। দাউই তারকার ঝুলিতে রয়েছে একটি করে অর্ধশতরান। অর্থাৎ, এখনও ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা অটুট। মুম্বইয়ের ব্যাটিং কোচ পোলার্ড (Kieron Pollard) যদিও স্পষ্ট জানিয়েছেন—ক্রিকেট দলগত খেলা। ব্যক্তিগত দ্বৈরথ নয়, টিমের পারফরম্যান্সই শেষ কথা।

মুম্বইয়ের দুশ্চিন্তা—বুমরাহর ছন্দহীনতা

মুম্বইয়ের সবচেয়ে বড় প্রশ্নের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এখনও পর্যন্ত একটাও উইকেট নেই। শেষ চার আইপিএল ম্যাচে ঝুলি ফাঁকা। গুয়াহাটির ম্যাচে গতি কমে গিয়েছিল। ১৩০ কিমি/ঘণ্টার আশেপাশে বল করেছেন। যদিও দল বলছে—তারকা পেসার ফিট, একদম প্রস্তুত। বুমরাহ ফর্মে না থাকলে মুম্বইয়ের বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই ম্যাচে কি তিনি ছন্দে ফিরবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ওয়াংখেড়ে মানেই রানবন্যা, চাপে বোলাররা

ওয়াংখেড়ে স্টেডিয়াম—ছোট বাউন্ডারি, ফ্ল্যাট পিচ। ২০০+ স্কোর কার্যত স্বতঃসিদ্ধ। সাম্প্রতিক খেলায় ২২০ রান তাড়া করেও পরে ব্যাট করা টিম লড়াই জিতে নিয়েছে। ২৫০-ও নিরাপদ নয়। অর্থাৎ, আজও ব্যাটারদের রাত হতে চলেছে।

আরসিবির (RCB) হয়ে দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal), টিম ডেভিড (Tim David)—এই দুই ব্যাটারকে আটকানোই মুম্বইয়ের চ্যালেঞ্জ। অন্যদিকে মুম্বইয়ের হয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

দুই দলই আগের খেলায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে হেরেছে। ফলে সমান চাপ দুই শিবিরেই। মুম্বইয়ের জন্য আজকের লড়াই বেশি গুরুত্বপূর্ণ। চার ম্যাচে ছন্দ নেই। ঘরের মাঠে জিততেই হবে। ইতিহাস বলছে—ওয়াংখেড়ে মুম্বইয়ের ঘাঁটি। শেষ সাত ম্যাচে ছয়টিতেই জয়। কিন্তু রেকর্ড দিয়ে আইপিএল ম্যাচ জেতা যায় না। কথাটা হার্দিক পাণ্ডিয়ারা ভালমতো জানেন।


```