Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: চোট না সারায় এখনই ফিরছেন না স্টার্ক! মহা ফাঁপরে দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস শিবিরে বড় ধাক্কা! চোটের কারণে আইপিএল ২০২৬-এর আরও তিনটি ম্যাচ মিস করতে চলেছেন মিচেল স্টার্ক। কবে ফিরবেন অজি পেসার? সমালোচকদেরই বা কী জবাব দিলেন তিনি? বিস্তারিত পড়ুন।

IPL 2026: চোট না সারায় এখনই ফিরছেন না স্টার্ক! মহা ফাঁপরে দিল্লি ক্যাপিটালস

মিচেল স্টার্ক

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 April 2026 16:18

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দুই ম্যাচে জয়। শুরুটা দুর্দান্ত দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। কিন্তু এই ইতিবাচক সূচনার আবহেই বড়সড় ধাক্কা। সেটা মিচেল স্টার্ককে (Mitchell Starc) নিয়ে। টাইমস অব ইন্ডিয়ার খবর, অন্তত আরও তিনটি ম্যাচ মিস করবেন অস্ট্রেলিয়ান পেসার। দলে যোগ দিতে পারেন ২০ এপ্রিলের পর।

কাঁধ ও কনুইয়ে চোট, সারছে ধীরে ধীরে

গোটা বিষয়টা আগে থেকে জানা ছিল। স্টার্ক নিজেই বিবৃতি দিয়ে জানান, কাঁধ ও কনুইয়ে চোট। অস্ট্রেলিয়ান গ্রীষ্মকালীন সিরিজ চলাকালীনই সমস্যা টের পেয়েছিলেন, কিন্তু তখন পুরোপুরি বোঝা যায়নি। এখন রিহ্যাব চলছে। এই সময়ের মধ্যে দিল্লিকে খেলতে হবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮ এপ্রিল, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১১ এপ্রিল এবং আরসিবির বিরুদ্ধে ১৮ এপ্রিল। তিনটি ম্যাচেই স্টার্ক নেই। গেলবারের আইপিএলে (IPL 2025) ১৪ উইকেট নিয়েছিলেন অজি সিমার। দলের পেস আক্রমণে তাঁর অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই বড় ফাঁক তৈরি হয়েছে।

সমালোচকদের জবাব

স্টার্কের বিলম্ব নিয়ে ভারতীয় মিডিয়ায় বিস্তর সমালোচনা হয়েছিল। অনেকে সামনে টানেন তাঁর আগ্রহের অভাব। স্টার্ক অবশ্য সেটা মানেননি। সরাসরি বলেন, ‘কিছু মানুষ আমার শরীর আমার চেয়ে ভাল জানেন বলে দাবি করছেন। তথ্য না বুঝে মতামত দিচ্ছেন। এটা ঠিক নয়!’ একইসঙ্গে দিল্লি ফ্র্যাঞ্চাইজির কাছে ক্ষমাও চেয়েছেন। স্টার্কের বক্তব্য, চোটের সময়টা দলের জন্য ক্ষতিকর। কিন্তু প্রতিশ্রুতিতে কোনও ঘাটতি নেই। ফিরলে সেটা প্রমাণ করবেন।

স্টার্ককে ছাড়া কেমন খেলছে দিল্লি?

এখনও পর্যন্ত দিল্লির বোলিং বিভাগ ঠিকঠাক। মুকেশ কুমার (Mukesh Kumar) ও টি নটরাজন (T Natarajan) পেসারদের নেতৃত্বে। অক্ষর প্যাটেল (Axar Patel) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) স্পিনে ভরসা দিচ্ছেন। দলের ভারসাম্য এখন মোটামুটি পদস্থ। কিন্তু স্টার্কের মতো অভিজ্ঞ পেসার ডেথ ওভারে যা করতে পারেন, তা অন্যদের পক্ষে কঠিন। ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল দিল্লি। সেই বিনিয়োগের পুরোপুরি ফল পেতে হলে স্টার্ককে সুস্থ হয়ে মাঠে ফিরতে হবে। এপ্রিলের শেষদিকে সেটা হবে বলেই প্রত্যাশা।


```