Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘আমরা সবার শেষে থাকার যোগ্য’, রাজস্থান ম্যাচ হেরে ব্যর্থতা মেনে নিলেন ফ্লেমিং

 রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে হেরে এবারের আইপিএলে লাস্ট বয় হিসেবে যাত্রা শেষ করার পর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) সাফ সাফ জানিয়ে দিলেন, গোটা মরশুম জুড়ে তাঁরা যেমন পারফর্ম করেছেন, তাতে লিগ টেবিলে (IPL League Table) দশম স্থানে থাকাটাই তাঁদের প্রাপ্য।

IPL 2025: ‘আমরা সবার শেষে থাকার যোগ্য’, রাজস্থান ম্যাচ হেরে ব্যর্থতা মেনে নিলেন ফ্লেমিং

স্টিফেন ফ্লেমিং

শেষ আপডেট: 21 May 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: কোনও অজুহাত নয়, অন্যের ঘাড়ে দোষ চাপানো নয়। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে হেরে এবারের আইপিএলে লাস্ট বয় হিসেবে যাত্রা শেষ করার পর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) সাফ সাফ জানিয়ে দিলেন, গোটা মরশুম জুড়ে তাঁরা যেমন পারফর্ম করেছেন, তাতে লিগ টেবিলে (IPL League Table) দশম স্থানে থাকাটাই তাঁদের প্রাপ্য।

আইপিএলে গ্রুপ স্তরে আর একটিমাত্র ম্যাচ বাকি। তা জিতলেও রান রেটের যা অবস্থা, তাতে সিএসকে সর্বশেষ জায়গা ছেড়ে উপরে উঠবে না। চলতি সিজনে মাত্র তিনটি ম্যাচ জিতেছেন ধোনিরা। এই বিষয়ে নজরে টেনে ফ্লেমিংয়ের সাফাই, ‘অবশ্যই আমরা এই জায়গায় থাকতে চাই না। ভাল ক্রিকেট খেলতে চাই। সবাই মিলে একজোট হয়ে পরপর দুর্দান্ত পারফর্ম করতে চেয়েছি। এর আগে দুটো ভাল পারফরম্যান্স আমাদের লক্ষ্য ছিল। আজকের পর সেটা কমে দাঁড়াল একে। হয়তো এটাই প্রমাণ করে কেন আমরা সবার শেষে রয়েছি।‘

গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালসের বোলাররা দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন। বিশেষ করে ডেথ ওভারে একের পর এক ইয়র্কারে চেন্নাই বাহিনীকে ১৮৭ রানে বেঁধে রাখতে সফলও হয় রাজস্থান। শিবম দুবে (৩৯) এবং এমএস ধোনি (১৬) দ্রুতগতিতে রান তুলতে পারেননি। শেষ তিন ওভারে ওঠে মাত্র ১৭ রান। যখন মনে করা হচ্ছিল দুশোর উপর রান চেন্নাই হেসেখেলে তুলবে, তখন তার বেশ কিছুটা আগেই থমকে যায় ইনিংস।

এবারের আইপিএলে অনেক রোগের মতো শেষ ওভারে চালিয়ে খেলতে না পারার ব্যর্থতা ভুগিয়েছে সিএসকে বাহিনীকে। এই বিষয়ে কোচ ফ্লেমিংয়ের বক্তব্য, ‘আমাদের লোয়ার অর্ডার এই মুহূর্তে ঠিকঠাক নেই। বিষয়টি বরাবর সংশোধন করতে চেয়েছি। সামনের মরশুমের জন্য অনেক কিছু ভেবে রাখা হয়েছে। যাতে ভুলগুলো শুধরে ফেলতে পারি। এই সিজনে এই পরিকল্পনা বাস্তবায়িত হল না, তার কারণ টপ অর্ডারের তেমন রান তুলতে পারেনি।‘


```