Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

IPL 2025: দল হারলেও শচীনের ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে আকাশ ছুঁলেন সূর্য

ডানহাতি এই ব্যাটার ৩৭ রান করার সঙ্গে সঙ্গেই কিংবদন্তি তেন্ডুলকরের ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন। চলতি আইপিএলে তাঁর রান এখন ৬৪০। শচীন ২০১০ মরশুমে করেছিলেন ৬১৮ রান। যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। 

IPL 2025: দল হারলেও শচীনের ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে আকাশ ছুঁলেন সূর্য

সূর্যকুমার যাদব

শেষ আপডেট: 27 May 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে মুম্বইকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পাঞ্জাব কিংস (PBKS vs MI)। সেই সঙ্গে এই জয় তাদের প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করেছে।

টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা অবশ্য ভালই করে মুম্বই। ওপেনার রায়ান রিকেলটন ২০ বলে ২৭ রান করেন। ভাল শুরু করেও ২৪ রানের বেশি এগোতে পারেননি রোহিত শর্মা। সূর্যকুমার যাদব দলের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন। এদিন তিলক বর্মা (১) ব্যর্থ। মিডল অর্ডারে কিছুটা চেষ্টা করেন জ্যাক উইলস (১৭)। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ভাল শুরু করলেও বড় রান করতে পারেননি। শেষ দিকে নমন ধীর ২০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তোলে মুম্বই। 

জবাবে প্রিয়াংশ আর্য (৩৫ বলে ৬২) এবং জস ইংলিসের (৪২ বলে ৭৩) দাপটে সহজেই জয়ের রাস্তায় পৌঁছে যায় পঞ্জাব। ৯ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় পাঞ্জাব।

এই ম্যাচে মুম্বই হারলেও তাদের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) মাস্টার ব্লাস্টারের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। পাঞ্জাবের বিরুদ্ধে ৫৭ রান করার পথে তিনি ভেঙেছেন শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ১৫ বছরের পুরনো (15 years old) একটি রেকর্ড (record) । শচীনকে টপকে সূর্য এখন এক মরশুমে মুম্বইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক। এটি ছিল চলতি মরশুমে তাঁর পঞ্চম অর্ধশতক।

এই ম্যাচে, ডানহাতি এই ব্যাটার ৩৭ রান করার সঙ্গে সঙ্গেই কিংবদন্তি তেন্ডুলকরের ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন। চলতি আইপিএলে তাঁর রান এখন ৬৪০। শচীন ২০১০ মরশুমে করেছিলেন ৬১৮ রান। যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। 

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি আইপিএল মরশুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটাররা

সূর্যকুমার যাদব ৬৪০* (২০২৫ সাল)

শচীন তেন্ডুলকার ৬১৮ (২০১০ সাল)

সূর্যকুমার যাদব ৬০৫ (২০২৩ সাল)

শচীন তেন্ডুলকর ৫৫৩ (২০১১ সাল)

লেন্ডল সিমন্স ৫৪০ (২০১৫ সাল)

রোহিত শর্মা ৫৩৮ (২০১৩ সাল)


```