Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

IPL 2025: নীল নয়, বিশেষ বার্তা ছড়িয়ে দিতে ল্যাভেন্ডার জার্সিতে নামতে চলেছে গুজরাত টাইটানস

সাধারণ মানুষ যাতে ক্যানসারের আগাম সনাক্তকরণ নিয়ে সচেতন হয়, নিয়মিত চেক আপ চালিয়ে যায় তার জন্য প্রায় তিরিশ হাজার ল্যাভেন্ডার ফ্ল্যাগ ও দশ হাজার ল্যাভেন্ডার জার্সি সমর্থকদের মধ্যে বিলি করা হবে৷

IPL 2025: নীল নয়, বিশেষ বার্তা ছড়িয়ে দিতে ল্যাভেন্ডার জার্সিতে নামতে চলেছে গুজরাত টাইটানস

শুভমান গিল

শেষ আপডেট: 19 May 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্য ক্যানসার নিয়ে সচেতনা বাড়ানো৷ আর এই উদ্দেশ্যেই বিশেষ বেগুনি রঙের জার্সি গায়ে মাঠে নামতে চলেছে গুজরাত টাইটানস। আগামী ২২ মে শুভমান গিলরা নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঘরের মাঠের ওই লড়াইয়ে গুজরাত বাহিনীর গায়ে থাকবে ল্যাভেন্ডার জার্সি।

শুধু তাই নয়। সাধারণ মানুষ যাতে ক্যানসারের আগাম সনাক্তকরণ নিয়ে সচেতন হয়, নিয়মিত চেক আপ চালিয়ে যায় তার জন্য প্রায় তিরিশ হাজার ল্যাভেন্ডার ফ্ল্যাগ ও দশ হাজার ল্যাভেন্ডার জার্সি সমর্থকদের মধ্যে বিলি করা হবে৷ এই নিয়ে তৃতীয় বছরে এমন উদ্যোগ নিয়েছে গুজরাত টাইটানস। আগের দু’বারও একইভাবে কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷

এই প্রসঙ্গে ফ্র‍্যাঞ্চাইজির সিওও, কর্নেল অরবিন্দ সিং বলেন, ‘একটানা তিন বছর ধরে গুজরাত টাইটানস ক্যানসার সচেতনতা নিয়ে বিশেষ প্রকল্প আয়োজন করল। আমরা সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। যাঁরা দীর্ঘ সময় ধরে আমাদের পাশে দাঁড়িয়েছেন। ২২ মে হাজারো সমর্থকের পক্ষ থেকে আমরা ক্যানসার আক্রান্তদের হাতে হাত রেখে চলার বার্তা জানাতে চাই। বলতে চাই: উপযুক্ত যত্ন এবং চিকিৎসা করানো হলে এই মারণরোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।’

একই সুর শোনা গিয়েছে দলের অধিনায়ক শুভমান গিলের গলাতেও। বলেছেন, ‘ক্রীড়াবিদ হিসেবে আমাদের পরিবর্তনে ছাপ ফেলার সুযোগ রয়েছে৷ ক্যানসার সংগ্রামীদের পাশে দাঁড়াতেই বেগুনি জার্সি পরা হয়৷ আমাদের বিশ্বাস, উপযুক্ত সচেতনতা ও শিক্ষার মাধ্যমে আমরা প্রতিটি নাগরিককে তাঁদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার বিষয়ে স্বাবলম্বী করে তুলতে পারি। এমন ভবিষ্যৎ আগামী দিনে গড়ে উঠতে পারে যেখানে ক্যানসার আর শত্রু হয়ে দেখা দেবে না।’


```