
পৃথ্বী শ এবং অজিঙ্কা রাহানে
শেষ আপডেট: 25 November 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫ মেগা নিলাম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের প্রথম সেটে নাম উঠেছিল দুই ভারতীয় ক্রিকেটারের। একজন পৃথ্বী শ এবং অপরজন অজিঙ্কা রাহানে। কিন্তু, দুজনের কাউকে দলে নেওয়ার আগ্রহ দেখাল না ১০ ফ্র্যাঞ্চাইজি।
অজিঙ্কা রাহানের বেস প্রাইস ছিল ১.৫০ কোটি। গত মরশুমে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। হতে পারে, বয়সের কারণে ২০ ওভারের ফরম্য়াটে তিনি খুব একটা মানানসই নন। সেকারণেই হয়ত কেউ তাঁর প্রতি আগ্রহ দেখায়নি।
কিন্তু, পৃথ্বী শ? একটা সময় টিম ইন্ডিয়ার উদীয়মান তারকা ছিলেন তিনি। অনেকে তো আবার সচিন তেন্ডুলকরের সঙ্গেও তুলনা করতেন। কিন্তু, শৃঙ্খলার অভাবে ক্রমশ ভারতীয় ক্রিকেট থেকে হারিয়ে যান তিনি। সম্প্রতি যে রিটেনশন তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে দিল্লি ক্যাপিটালস তাঁকে বিদায় জানিয়েছে। এমনকী, তাঁর বেস প্রাইসও ৭৫ লাখ টাকায় নেমে গিয়েছিল। কিন্তু, তা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালসের এই ওপেনারকে কেউ দলে নিল না।