Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোহলির পরামর্শেই কেনা হচ্ছে ক্রিকেটার? ফাঁস চাঞ্চল্যকর তথ্য

পারথ টেস্ট ম্য়াচ জয়ে বিরাট কোহলির সেঞ্চুরির ভূমিকা অনস্বীকার্য

কোহলির পরামর্শেই কেনা হচ্ছে ক্রিকেটার? ফাঁস চাঞ্চল্যকর তথ্য

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি

শেষ আপডেট: 25 November 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো : আইপিএল মেগা অকশনের দ্বিতীয় দিনও আপাতত জমে উঠেছে। কারোর ভাগ্য উজ্জ্বল হচ্ছে, কারোর আবার মলিন। লাঞ্চ ব্রেক পর্যন্ত হিসেব বলছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতেই রয়েছে সবথেকে বেশি টাকা। তাদের হাতে এখনও পর্যন্ত ১৪.১৫ কোটি টাকা রয়েছে।

ইতিমধ্যে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। বিরাট কোহলির পরামর্শেই নাকি ক্রিকেটারদের দলে নিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর মো বোবট স্পষ্ট জানান, এই মেগা অকশন চলাকালীন বিরাট কোহলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি বলেন, 'প্রথম দিন নিলাম অনুষ্ঠান শেষ হওয়ার পর বিরাট আমাকে বেশ কয়েকটা টেক্সট মেসেজ করেছে। ক্রিকেটারদের ব্যাপারে ওর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আমাদের প্ল্যানিং টিমে বিরাট সবসময়ই ছিল। আপাতত এটুকুই বলতে পারি।'

প্রসঙ্গত, এই নিলামে ভুবনেশ্বর কুমারকে আরসিবি ১০.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। সিরাজের বদলে জাতীয় দলে 'ব্রাত্য' ভুবনেশ্বরকে নিয়ে এমন মাতামাতি নিয়ে প্রশ্ন তুলেছে RCB সমর্থকদের একাংশ।

তিনি বললেন, 'ভুবি আমাদের দলের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। গতকাল রাত থেকেই আজকের নিলাম অনুষ্ঠানের পরিকল্পনা আমরা তৈরি করেছি। নিলাম টেবিলে ভুবির নাম আসতে কিছুটা হয়ত দেরি হয়েছে। ওর উপর বেশ কয়েকটা দলের নজরও ছিল। তবে ভুবিকে দলে পেয়ে আমরা আনন্দিত।'

এমনকী এও শোনা যায় যে এত টাকা খরচ করে ভুবনেশ্বর কুমারকে দলে নেওয়ার কারণই হল তাঁর হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হবে। কারণ ইতিমধ্যে ফাফ ডু প্লেসিকে ছেড়ে দিয়েছে আরসিবি। মাত্র ২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস ফাফকে দলে নিয়েছে।

অধিনায়কত্ব প্রসঙ্গে বোবট বললেন, 'আগামী অধিনায়ক কে হবেন, তা নিয়ে আমরা এখনও কোনও আলোচনা করিনি। নিলাম অনুষ্ঠান শেষ হওয়ার পরই এই ব্যাপারে আমরা ভাবনাচিন্তা করব। স্কোয়াড কেমন তৈরি হচ্ছে, তার উপরই গোটা বিষয়টা নির্ভর করছে।'


```