Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জ্যায়সা ফিল্মোঁ মে হোতা হ্যায়...', বলিউডি কামব্যাক ঘটিয়ে আজ রাজস্থানের সামনে আরসিবি

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্ভবত ম্যাচটা আজ আরসিবির ঘরের ম্যাচ হতে চলেছে। সবরমতীর তীরে জোর হাওয়া, আজ দলে দলে বিরাট কোহলি ভক্তরা মাঠ ভরাবেন। চেন্নাইয়ের বিরুদ্ধে অমন দুর্ধর্ষ জয়ের পর আজ আর জয় ছাড়া কেউ ভাবতেই পারছেন না কিছু।

'জ্যায়সা ফিল্মোঁ মে হোতা হ্যায়...', বলিউডি কামব্যাক ঘটিয়ে আজ রাজস্থানের সামনে আরসিবি

আজ আরও একবার ইতিহাসের মুখোমুখি আরসিবি। (বিসিসিআই)

শেষ আপডেট: 22 May 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো: নেহাত আইপিএল নিয়ে একটা স্পোর্টস ফিল্ম করার কথা আজ অবধি কেউ ভাবেনি! স্বাভাবিক অবশ্য! আমাদের দেশে ভাল স্পোর্টস ফিল্মের মধ্যে দারিদ্র্য, বঞ্চনা, প্রশাসন বা সমাজের ওপরমহলের সঙ্গে লড়াই, হতাশা, ফিরে আসা... এইসবই থাকে। আইপিএলে এর একটাও নেই। কোটি থেকে কথা শুরু। হারলেও পাঁচতারা হোটেলে দেদার হুল্লোড়। এইসবের মাঝে যশরাজ বা এক্সেল বা রিলায়ান্স স্টুডিওর পক্ষে চিত্রনাট্য খোঁজা মুশকিল। হয়ত রিঙ্কু সিংহের বায়োপিক-টায়োপিক হলে তাও হয়। কিন্তু আস্ত একটা আইপিএল দলের ওপর বলিউড ছবি? নৈব নৈব চ'। 

অথচ ভাবুন তো, কাজটা কি নিতান্তই কঠিন ছিল? এই তো হাতের কাছে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই মরসুমে দুই দলের যাত্রাটা একটা রেখার পাশাপাশি রেখে দেখুন তো, চিত্রনাট্যের রসদ কি কম পড়িয়াছে? ২১ এপ্রিল, রবিবার সন্ধ্যেয় ভ্যাপসা গুমোট ইডেনের ক্লাব হাউসের নিচ থেকে যখন রয়্যাল চ্যালেঞ্জার্সের টিমবাস বেরোচ্ছে, দেওয়ালে লেখা হয়ে গিয়েছে, আট ম্যাচে সাতটায় হার। লিগ টেবলের একেবারে তলায় আরসিবি কার্যত ধুঁকছে। তখন থেকেই লেখা হচ্ছে, আর প্লে-অফের কথা-টথা ভেবে লাভ নেই। আরসিবির কপালে আর ট্রফি উঠছে না। তারপরের ঘটনা বলিউডি ছবিতেই দেখা যায়। টানা পাঁচ ম্যাচে জয়, সম্ভবত আইপিএলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কামব্যাক! শেষে নেট রানরেটের বিচারে পাঁচবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে ছিটকে প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলা! 

চেন্নাই-বেঙ্গালুরুর ওই অতিনাটকীয় ম্যাচে যশ দয়ালের শেষ ওভারটাই ছবির ক্লাইম্যাক্স হতে পারে। সব রকম উপাদান রয়েছে। এবার এর পাশে রাখা যাক সঞ্জু স্যামসনদের। ২৭ এপ্রিল, শনিবার, লখনউ সুপার জায়ান্টসকে সাত উইকেটে হারিয়েছে রাজস্থান। লিগ টেবলের দিকে তাকালে অবিশ্বাস্য ঠেকবে। নয় ম্যাচের আটটায় জয়! কার্যত ধরাছোঁয়ার বাইরে। ততদিনে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে কথাবার্তা তুঙ্গে। 'সম্ভাব্য আইপিএল চ্যাম্পিয়ন' রাজস্থান অধিনায়ক সঞ্জুকে দলে রাখা নিয়ে তীব্র জল্পনা অজিত আগরকরদের একেবারে উল্টেপাল্টে ভাজাভাজা করছে। শেষে দেখা গেল, সত্যিই দলে জায়গা পেয়েছে সঞ্জু। কিন্তু তারপরেই ছন্দপতন। ২ মে, এক রানে হার সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। কুড়ি রানে হার দিল্লি ক্যাপিটালসের কাছে। চেন্নাই এমনকি পাঞ্জাবও এসে হারিয়ে দিয়ে গেল। শেষে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে বাতিল। এক নম্বরে থাকা দলের অবস্থা এমন হল যে, প্লে-অফে দুইতে থাকবে নাকি তিনে, এই নিয়েই চিন্তা। শেষে, হায়দরাবাদের দাপুটে জয় আর কেকেআরের সঙ্গে ম্যাচ বাতিলের ফলে হায়দরাবাদের জায়গা হল তিনে। এখন এমন অবস্থা, কাল হেরেও হায়দরাবাদ চেন্নাইয়ের বিমান ধরেছে। অথচ রাজস্থানের আজ হারলেই বিদায়।

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্ভবত ম্যাচটা আজ আরসিবির ঘরের ম্যাচ হতে চলেছে। সবরমতীর তীরে জোর হাওয়া, আজ দলে দলে বিরাট কোহলি ভক্তরা মাঠ ভরাবেন। চেন্নাইয়ের বিরুদ্ধে অমন দুর্ধর্ষ জয়ের পর আজ আর জয় ছাড়া কেউ ভাবতেই পারছেন না কিছু। আমদাবাদে গুঞ্জন, এখন জনমত সমীক্ষা করলে হয়ত আশিভাগ লোকই চাইবেন ফাইনালে কলকাতা-বেঙ্গালুরু মুখোমুখি পেতে। বিরাট কোহলি, রজত পতিদারের সঙ্গে উইল জ্যাকসের জায়গায় আজ গ্লেন ম্যাক্সওয়েলের দিকেও তাকিয়ে থাকবেন সবাই। নজর থাকবে দীনেশ কার্তিকের দিকেও। ওদিকে রাজস্থানেরও জস বাটলার ফিরে যাওয়ায় চাপ বেড়েছে যশস্বী, সঞ্জু, রিয়ান পরাগদের ওপর। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আজ আদতে ব্যাটের চাইতেও বড় পরীক্ষা হতে চলেছে বোলারদের। রাজস্থানের ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মাদের সঙ্গে স্পিনে যুজবেন্দ্র চহাল ও আর অশ্বিনকে আজ বড় ভূমিকায় দেখা যেতে পারে। পাল্টা আরসিবিও মহম্মদ সিরাজ-লকি ফার্গুসন-যশ দয়ালকে তৈরি রাখছে। 

ইতিমধ্যেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সব টিকিট শেষ। আজ টানটান ম্যাচ, যে হারবে তার বিদায়। তার ওপর নামটা তো আছেই। বিরাট কোহলি। কমলা টুপির অবিসংবাদী নায়ক। রাজস্থান ধারে-ভারে অনেক ব্যালেন্সড দল হলেও সম্ভবত আট থেকে আশি সকলেই চাইবেন, এমন ফিল্মি কামব্যাক ঘটিয়ে আরসিবি অন্তত ফাইনালে যেন যায়। সত্যি বলতে, এরপর ফাইনালে গেলে সত্যিই একটা আইপিএল রেকর্ড করে ফেলবে আরসিবি। সব দিক দিয়েই। কোনও এক শেষ প্রান্তরে ক্রিকেট ও জীবনের দুই স্রোতকে মিলিয়ে যে কোনও মোটিভেশনাল টককে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কোহলিরা।    


```