Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

IPL নিলামে খুলল না কপাল, অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার

পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনি যথেষ্ট পরিচিত মুখ ছিলেন।

IPL নিলামে খুলল না কপাল, অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার

অবসর গ্রহণ করলেন সিদ্ধার্থ কৌল

শেষ আপডেট: 29 November 2024 09:11

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে ডেবিউ করেছিলেন। কিন্তু, টিম ইন্ডিয়ায় নিজের ভিত একেবারে পাকা করতে পারেননি। অবশেষে ২৮ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় পেস বোলার সিদ্ধার্থ কৌল। 

একটা সময় ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার ছিলেন সিদ্ধার্থ কৌল। ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করেছিল, সেই ম্য়াচে খেলেছিলেন সিদ্ধার্থ। পাশাপাশি আইপিএল টুর্নামেন্টেও তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু, গত কয়েকবছর ধরে তিনি আর খেলার সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি টিম ইন্ডিয়াতেও তাঁর দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

২০১৮ সালে ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ডেবিউ করেন সিদ্ধার্থ। তিনটে করে ওয়ানডে এবং টি-২০ ম্য়াচ খেলার সুযোগ পান তিনি। একদিনের ক্রিকেটে তিনি একটাও উইকেট শিকার করতে পারেননি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাও চারটে উইকেট শিকার করেছেন।

পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনি যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি।

আইপিএল টুর্নামেন্টে সিদ্ধার্থ মোট ৫৫ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ২৯.৯৮ বোলিং গড়ে মোট ৫৮ উইকেট শিকার করেছেন। এক ম্য়াচে ২৮ রান দিয়ে ৪ উইকেট শিকারই তাঁর কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স ছিল। ২০২২ সালে তিনি আরসিবি-র হয়ে শেষ আইপিএল ম্য়াচ খেলেছিলেন।


```