Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রথম টি-২০'তে দুরমুশ প্রোটিয়ারা, দাপুটে জয় টিম ইন্ডিয়ার

জয়ের জন্য ২০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রোটিয়া ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল।

প্রথম টি-২০'তে দুরমুশ প্রোটিয়ারা, দাপুটে জয় টিম ইন্ডিয়ার

সঞ্জু স্যামসন এবং বরুণ চক্রবর্তী

শেষ আপডেট: 9 November 2024 00:25

দ্য ওয়াল ব্যুরো: হেসেখেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। প্রোটিয়ারা ১৪১ রানে অলআউট হয়ে যায়। এই ম্য়াচে সূর্যকুমার অ্যান্ড কোম্পানি এই ম্যাচে ৬১ রানে জয়লাভ করে। চার ম্য়াচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ম্য়াচ আয়োজন করা হবে।

ডারবানের কিংসমিড স্টেডিয়ামে দুর্দান্ত ব্যাটিং করলেন সঞ্জু স্যামসন। তাঁর শতরানের (১০৭ রান) দৌলতেই টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে রানের পাহাড় গড়তে পারে। জয়ের জন্য ২০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রোটিয়া ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল।

এই ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স দলের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করলেন। তিনি ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া তিনটে উইকেট শিকার করেছেন রবি বিষ্ণোই। জোড়া উইকেট নেন আভেশ খান। বাকি একটি করে উইকেট তুলে নেন আর্শদীপ সিং। ভারতীয় বোলারদের সামনে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। সর্বাধিক ২২ বলে ২৫ রান করেছেন হেনরিক ক্লাসেন। এই জয় টিম ইন্ডিয়াকে অনেকটাই আত্মবিশ্বাস দেবে।

প্রসঙ্গত, শেষ দশটি টি-২০ ম্য়াচের মধ্যে ভারত ৭-৩ ব্যবধানে এগিয়ে গেল। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দুর্দান্ত পারফরম্য়ান্স করল টিম ইন্ডিয়া। শুরুতেই মারক্রামের উইকেট তুলে জয়ের ভিতটা মজবুত করে দেন আর্শদীপ। রিকলটনের উইকেটটা বরুণ চক্রবর্তী তোলার আগেই স্টাবসকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন আভেশ খান। পাওয়ার প্লে চলাকালীন প্রোটিয়ারা তিন উইকেট হারিয়ে ফেলে। 

ক্লাসেন এবং মিলার বরাবরের মতোই দক্ষিণ আফ্রিকার ইনিংস নতুন করে গড়তে শুরু করেন। কিন্তু, ১২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে তাঁদের দুজনকেই ফিরে যেতে হয়। আর এটাই ছিল প্রোটিয়াদের পতনের শুরুয়াত। আলাদা করে নজর কাড়লেন রবি বিষ্ণোই। অন্যদিকে সাউথ আফ্রিকা এই ম্য়াচে কার্যত মুখ থুবড়ে পড়েছে। দলের কোনও ব্যাটারই ২৫-এর বেশি রান করতে পারেননি। যদিও দলের ৬ ব্যাটার দুই অঙ্কের রান করলেন। 


```