Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত-পাকিস্তান না ভারত-বাংলাদেশ, কোন ম্যাচে চোখ রাখবেন?

কোন ম্যাচে চোখ রাখবেন টিম ইন্ডিয়ার ফ্যানেরা, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা শুরু হয়েছে।

ভারত-পাকিস্তান না ভারত-বাংলাদেশ, কোন ম্যাচে চোখ রাখবেন?

হরমনপ্রীত কাউর এবং সূর্যকুমার যাদব

শেষ আপডেট: 5 October 2024 21:43

দ্য ওয়াল ব্যুরো : রবিবার জোড়া মহাযুদ্ধের অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। একদিকে মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। অন্যদিকে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে। এই পরিস্থিতিতে কোন ম্যাচে চোখ রাখবেন টিম ইন্ডিয়ার ফ্যানেরা, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা শুরু হয়েছে।

ভারত বনাম পাকিস্তান

প্রথমে মহিলা টি-২০ বিশ্বকাপের কথায় আসা যাক। এই টুর্নামেন্টের শুরুটা টিম ইন্ডিয়া একেবারে ভাল করতে পারেনি। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত প্রথম ম্য়াচে ভারত ৫৮ রানে পরাস্ত হয়েছে। অনেকেই মনে করছেন, প্রথম ম্য়াচে হারার পর হরমনপ্রীতদের আত্মবিশ্বাস কিছুটা হলেও ধাক্কা খাবে। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড কিন্তু সেকথা বলছে না। টি-২০ বিশ্বকাপে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে মোট ৬ বার খেলতে নেমেছে। এরমধ্যে ভারত চারবার জয়লাভ করেছে।

কোথায় দেখবেন ম্য়াচ?

রবিবার বেলা সাড়ে তিনটে থেকে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে। ভারত থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্কে আপনি এই ম্য়াচের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন। এছাড়া Disney+Hotstar অ্যাপে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যেতে পারে।

ভারত বনাম বাংলাদেশ

এবার পুরুষদের ক্রিকেটের কথায় আসা যাক। বাংলাদেশের বিরুদ্ধে রেহিত শর্মার দল সম্প্রতি ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছে। চেন্নাইয়ে আয়োজিত সিরিজের প্রথম ম্য়াচে ২৮০ রানে জয়লাভ করার পর কানপুরের বৃষ্টিস্নাত ম্য়াচে টিম ইন্ডিয়া মাত্র আড়াই দিনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। এবার টি-২০ সিরিজে টাইগার বধের পালা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলকে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে হবে। এই সিরিজের প্রথম ম্য়াচটা গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর আয়োজন করা হচ্ছে।

কখন-কোথায় দেখবেন ম্যাচ?

প্রসঙ্গত, গোয়ালিয়রের নতুন মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-২০ ম্য়াচ আয়োজন করা হবে। এই সিরিজের প্রতিটা ম্য়াচই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। স্পোর্টস ১৮ নেটওয়ার্কে আপনি এই ম্য়াচের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন। এছাড়া JioCinema অ্যাপে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যেতে পারে।


```