Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? বাদের খাতায় ২ ক্রিকেটার

রোহিত শর্মার প্রত্যাবর্তনের পর অ্যাডিলেড টেস্টে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং জুটি পরিবর্তিত হতে পারে।

দ্বিতীয় টেস্টে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? বাদের খাতায় ২ ক্রিকেটার

গোলাপি বল টেস্টে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

শেষ আপডেট: 2 December 2024 16:25

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি অ্যাডিলেডে আয়োজন করা হবে। দিন-রাতের এই টেস্ট ম্য়াচটি গোলাপি বলে খেলা হবে। প্রথম ম্য়াচ জিতে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। 

তবে আশা করা হচ্ছে, দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। রোহিত শর্মা ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন। অ্যাডিলেড টেস্টে তিনিই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।

ওপেনিং থেকে মিডল অর্ডার পর্যন্ত হতে পারে বদল

রোহিত শর্মার প্রত্যাবর্তনের পর অ্যাডিলেড টেস্টে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং জুটি পরিবর্তিত হতে পারে। পারথ টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল। তবে আবারও যশস্বীর সঙ্গে অ্যাডিলেডে রোহিত শর্মাকেই ওপেন করতে দেখা যাবে।

বাদের খাতায় এই ২ ক্রিকেটার

প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে দেখা গিয়েছিল ধ্রুব জুরেল এবং দেবদত্ত পাডিক্কলকে। শুভমান গিলের জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন দেবদত্ত পাডিক্কল। কিন্তু, তিনি বিশেষ নজর কাড়তে পারলেন না। এরপর অ্যাডিলেড টেস্টে আশঙ্কা করা হচ্ছে যে এই দুই ক্রিকেটারের নাম বাদ পড়তে পারে।

দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কেএল রাহুল, নীতিশ রেড্ডি, ওয়াশইংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা।


```