3.jpg)
ভারতীয় ক্রিকেট দল
শেষ আপডেট: 24 November 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো : 'হাল ছেড়ো না বন্ধু, বরং...'। কবীর সুমনের এই গানটা যে কতটা প্রাসঙ্গিক, সেটা আক্ষরিক অর্থেই বুঝিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। যে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল, তৃতীয় দিনের শেষে তাদের সামনেই জেতার জন্য আর মাত্র ৭ উইকেট দরকার। হাতে এখনও ২ দিন বাকি রয়েছে। এই পরিস্থিতিতে চলতি সিরিজের প্রথম টেস্ট ম্য়াচ টিম ইন্ডিয়া যে কার্যত নিজেদের পকেটে পুরে ফেলেছে, তা বলা যেতেই পারে।
দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। ১৬১ রান করে ভারতীয় শিবিরে স্বস্তি এনে দিয়েছিলেন ওপেনার যশস্বী জয়সওয়াল। আর বিরাটের অপরাজিত ১০০ রান জয়ের ভিতটা কার্যত মজবুত করে দিল।
আর দিনের শেষে আরও একবার ম্য়াজিক দেখালেন জসপ্রীত বুমরাহ। জোড়া উইকেট শিকার করে তিনি অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন। সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন মহম্মদ সিরাজও। তিনিও একটা উইকেট শিকার করেছেন।
যে দলে রোহিত শর্মা কিংবা মহম্মদ সামির মতো ক্রিকেটার নেই, অস্ট্রেলিয়ার উইকেটে তাদের এমন পারফরম্য়ান্স সত্যিই নজরকাড়া। চতুর্থ দিন ভারতীয় ক্রিকেট সমর্থকরা জয়ের আশা করতেই পারেন। কিন্তু, কতক্ষণে তা আসবে, ভারতীয় বোলারদের উপরই তা নির্ভর করবে।