Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশ্বিনের ভেলকিতে নাস্তানাবুদ বাংলাদেশ, ভারতের জিততে দরকার ৬ উইকেট

কামব্যাকের মঞ্চে ১২৮ বলে ১০৯ রান করলেন ঋষভ পন্থ।

অশ্বিনের ভেলকিতে নাস্তানাবুদ বাংলাদেশ, ভারতের জিততে দরকার ৬ উইকেট

দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত তিন উইকেট শিকার করেছেন অশ্বিন

শেষ আপডেট: 21 September 2024 16:49

দ্য ওয়াল ব্যুরো: ব্যাট হাতে শতরান করার পর, বল হাতে এবার স্পিনের ভেলকি। চেন্নাই টেস্ট যে আপাতত রবির আলোয় উদ্ভাসিত, তা বলা যেতেই পারে। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৫১৫ রানের লিড রেখে ইনিংস ডিক্লেয়ার করেছিল। তবে তৃতীয় দিনের শেষে বাংলাদেশ ক্রিকেট দল যে লজ্জার হার বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন, তা বলার অপেক্ষা রাখে না। দিনের শেষে টাইগার বাহিনী চার উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে। অশ্বিন শিকার করেছেন তিন উইকেট। খারাপ আলোর কারণে নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই খেলা বন্ধ করে দিতে হয়।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাট হাতে ব্যর্থ হলেন, তখন ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে কার্যত হাহাকার শুরু হয়ে যায়। কত রানের লিড নিতে পারবে টিম ইন্ডিয়া, তা নিয়ে শুরু হয় একাধিক বিতর্ক। এই পরিস্থিতিতে তৃতীয় দিন সকালে ব্যাট করতে নামেন শুভমান গিল এবং ঋষভ পন্থ।

দিনের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তাঁরা শাসন করতে শুরু করেন। ১৭৬ বলে ১১৯ রান করেছেন শুভমান গিল। অন্যদিকে কামব্যাকের মঞ্চে ১২৮ বলে ১০৯ রান করলেন ঋষভ পন্থ। সবথেকে বড় কথা, এই দুই ব্যাটারের মধ্যে ১৬৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। চার উইকেটে ২৮৭ রান উঠতেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেন।

এরপর ব্যাট করতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটা বেশ ভালোই করেছিলেন জাকির এবং শাদমান। শুরু থেকেই তাঁরা ভারতীয় বোলারদের আক্রমণের রাস্তা বেছে নেন। কিন্তু, জাকিরের (৩৩) উইকেট বুমরাহ শিকার করতেই, বাংলাদেশি ব্যাটারদের যাবতীয় প্যাঁচ-পয়জার বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত, গালিতে দাঁড়িয়ে অসাধারণ একটি ক্যাচ ধরলেন যশস্বী জয়সওয়াল। এরপর অশ্বিনের বলে শুভমানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শাদমান (৩৫)। বোল্ড হলেন মোমিনুল হক। রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল মুশফিকুর রহিমকেও। দুজনেই ১৩ রান করে অশ্বিনের বলে আউট হলেন। আপাতত হাফসেঞ্চুরি করে ব্যাট করছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৫১)। সঙ্গে রয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (৫)।


```