6.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 30 December 2024 12:55
দ্য ওয়াল ব্যুরো : মেলবোর্ন টেস্টে জেতা তো দুরের কথা, সামান্য ড্র করতে পারল না ভারতীয় ক্রিকেট দল। শেষপর্যন্ত, এই ম্যাচে টিম ইন্ডিয়াকে ১৮৪ রানে হারতে হল। পাঁচ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্নও কার্যত চুরমার হয়ে গেল।
মাত্র একটা সেশনের মধ্যে গোটা ছবিটা একেবারে বদলে গেল। তৃতীয় সেশন শুরু হওয়ার আগে ভারতের হাতে ৭ উইকেট বাকি ছিল। আশা করা হয়েছিল, জিততে না পারলেও ম্যাচটা অন্তত ড্র হবে। কিন্তু, শেষপর্যন্ত তাও হল না।
এই ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে তারা ৪৭৪ রান করেছিল। জবাবে ভারত লড়াই করে ৩৬৯ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৩৪ রান তোলে। এরপর ভারত ১৫৫ রানে ফের গুটিয়ে যায়। শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ১৮৪ রানে হেরে গেল।