
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারল না টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 13 October 2024 23:05
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সামনে সেমিফাইনালের দরজা কার্যত বন্ধ হয়ে গেল। রবিবার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ১৫১ রান করেছিল। কিন্তু, টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করে। শেষপর্যন্ত ভারতকে এই ম্য়াচে ৯ রানে হারতে হয়।
এই ম্য়াচে ব্যাট হাতে শুরুটা বেশ ভালই করেছিল টিম ইন্ডিয়া। পাওয়ার প্লে চলাকালীন ওভার প্রতি ৭-৮ করে রানও আসছিল। কিন্তু, টিম ইন্ডিয়ার ওপেনার শেফালি বর্মা (১৩ বলে ২০ রান) আউট হতেই টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১২ বলে ৬ রান করেন স্মৃতি মান্ধানা। জেমিমা রডরিগস দু'একটা বড় শট হাঁকালেও ১২ বলে ১৬ রান করে তাঁকে ফিরতে হয়।
দলের মিডল অর্ডারে কিছুটা হলেও বুঝেশুনে ব্যাটিং করছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউর এবং দীপ্তি শর্মা (২৫ বলে ২৯ রান)। তাঁদের মধ্যে ৬৩ রানের পার্টনারশিপও গড়ে ওঠে। কিন্তু, টিম ইন্ডিয়ার জয়ের জন্য তা একেবারে পর্যাপ্ত ছিল না। রান আউট হয়ে ফিরে যান রিচাও (১)। পূজাও শেষ ওভারে ৬ বলে ৯ রান করে ক্লিন বোল্ড হয়ে যান। রানের খাতা খুলতে পারলেন না অরুন্ধতী রেড্ডি। রান আউট হয়ে যান তিনি। শেষকালে ২ বলে ১২ রান দরকার ছিল।
Captain Harmanpreet Kaur is joined by Deepti Sharma at the crease#TeamIndia 57/3 after 8 overs in the chase
— BCCI Women (@BCCIWomen) October 13, 2024
????: ICC
Follow the match ▶️ https://t.co/Nbe57MXNuQ#TeamIndia | #T20WorldCup | #INDvAUS | #WomenInBlue pic.twitter.com/4A8VW4OiH1
ইতিপূর্বে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতের ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার ওপেনার গ্রেস হ্যারিস ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। তিনি ৪১ বলে ৪০ রান করেন। এরমধ্যে পাঁচটা বাউন্ডারি রয়েছে। এছাড়া অধিনায়ক তাহলিয়া ম্য়াকগ্রা এবং এলিস পেরি দুজনেই ৩২ রান করেছেন।
সোমবার (১৪ অক্টোবর) পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড। এই ম্য়াচে যদি কিউয়িরা জিতে যায়, তাহলে শেষ চারে তারাই উঠে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের সেমিফাইনাল খেলতে হবে। আর যদি পাকিস্তান জেতে, তাহলেও নেট রানরেটের একটা হিসেব চলে আসবে। সেক্ষেত্রে সমীকরণে উঠে আসবে পাকিস্তানও। শেষপর্যন্ত সমীকরণ কোথায় দাঁড়ায়, সেটাই আপাতত দেখার।