Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাতে ৩৮ ওভার, দরকার ২২৮ রান! জিততে পারবে না টিম ইন্ডিয়া?

দিনের অন্তিম সেশনে ভারতের জিততে দরকার ২২৮ রান।

হাতে ৩৮ ওভার, দরকার ২২৮ রান! জিততে পারবে না টিম ইন্ডিয়া?

ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল

শেষ আপডেট: 30 December 2024 09:54

দ্য ওয়াল ব্যুরো : একটা সময় মনে হয়েছিল, মেলবোর্ন টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হয়ত জয়ের কোনও সম্ভাবনাই নেই। তারপর আসে ড্রয়ের চিন্তা-ভাবনা। আপাতত যা পরিস্থিতি, তাতে সামান্য হলেও জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার সমর্থকরা।

ইতিমধ্যে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষ হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত তিন উইকেট হারিয়ে ১১২ রান করেছে। উইকেটে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৬৩) এবং ঋষভ পন্থ (২৮)। সবথেকে বড় কথা, দ্বিতীয় সেশনে ভারত একটাও উইকেট হারায়নি। 

এই অবস্থায় পঞ্চম দিনের অন্তিম সেশনে টিম ইন্ডিয়ার রণনীতি কী হয়, সেদিকে সকলেই তাকিয়ে রয়েছে। এখনও তৃতীয় সেশনে কমপক্ষে ৩৮ ওভার খেলা হবে। ভারতের জিততে দরকার ২২৮ রান।  গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের হাতে এখনও ৭ উইকেট বাকি রয়েছে। রয়েছে নীতীশ রেড্ডির মতো মারকুটে আইপিএল ব্যাটার। এই জায়গা থেকে ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল হাত চালিয়ে খেলতে শুরু করেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিচ মেলবোর্ন টেস্ট যদি ড্র হয়ে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সমীকরণ একেবারে বদলে যাবে। এই ম্য়াচ ড্র হলেও সিডনি টেস্ট যদি টিম ইন্ডিয়া জিততে পারে, তাহলে ভারতের PCT ৫৭.০১৭ হয়ে যাবে। এই পরিস্থিতিতে রোহিত শর্মারা আশা করবেন, শ্রীলঙ্কা যেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে একটা অন্তত ড্র করে। সেক্ষেত্রে ভারতের কোয়ালিফিকেশনের রাস্তা সাফ হয়ে যাবে।  


```