Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আচমকা পালটে গেল ম্যাচের রং, জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া

শনিবার (২৬ অক্টোবর) লাঞ্চ ব্রেক পর্যন্ত টিম ইন্ডিয়ার জিততে দরকার মাত্র ২৭৮ রান।

আচমকা পালটে গেল ম্যাচের রং, জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া

যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল

শেষ আপডেট: 26 October 2024 12:22

দ্য ওয়াল ব্যুরো: অবিশ্বাস্য বললেও বোধহয় কম বলা হবে। দ্বিতীয় দিনের বিকেল পর্যন্ত নিউজিল্যান্ডকে যেখানে মনে হচ্ছিল চোখ বন্ধ করে জিতে যাবে, তৃতীয় দিনের প্রথম সেশনেই বদলে গেল ম্যাচের রং। শনিবার (২৬ অক্টোবর) লাঞ্চ ব্রেক পর্যন্ত টিম ইন্ডিয়ার জিততে দরকার মাত্র ২৭৮ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

পুনে টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তারপর থেকেই গেল গেল রব উঠতে শুরু করেছিল। অনেকে তো আবার পরিসংখ্যান ঘেঁটে বলতেও শুরু করেছিলেন যে টিম ইন্ডিয়া ঘরের মাঠে শেষ কবে টেস্ট সিরিজ হেরেছিল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত কিউয়ি ব্রিগেড দ্বিতীয় ইনিংসে ৩০১ রানের লিড নিয়ে ফেলেছিল। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করেছিলেন, ৪৫০ রানের কম লিড নিয়ে টম লাথামের দল ছাড়বে না। কিন্তু, ২৫৫ রানেই তারা অলআউট হয়ে যায়।

ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় দিনই চার উইকেট শিকার করেছিলেন। শনিবার তিনি আর নতুন করে উইকেট নিতে পারেননি। তবে জাদেজা তিনটে এবং অশ্বিন ২ দিন মিলিয়ে দুটো উইকেট শিকার করেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৮ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তবে উইকেটে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৪৬) এবং শুভমান গিল (২২)। টিম ইন্ডিয়াকে জিততে হলে এই জুটিকে কমপক্ষে ১৫০ রানের পার্টনারশিপ গড়তেই হবে। এই পরিস্থিতিতে ম্যাচের মোট ঠিক কোনদিকে গড়ায়, সেটাই আপাতত দেখার।


```