Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোড়া উইকেট হারিয়েও চালকের আসনে কিউয়িরা, প্রমাদ গুণছে টিম ইন্ডিয়া

প্রথম ইনিংসে ১৫৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।

জোড়া উইকেট হারিয়েও চালকের আসনে কিউয়িরা, প্রমাদ গুণছে টিম ইন্ডিয়া

চা পানের বিরতিতে ব্যাকফুটে টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 25 October 2024 14:28

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্যাচ বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৮ উইকেটে হেরে যায়। আশা ছিল দ্বিতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল হয়ত কামব্যাক করতে পারবে। কিন্তু, সে গুড়ে বালি! আপাতত, কোনওরকমে নিজেদের মান বাঁচাতে চাইছেন রোহিত শর্মারা।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের টি ব্রেক ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত কিউয়িরা জোড়া উইকেট হারিয়ে ৮৫ রান করে ফেলেছে। যে উইকেটে ভারতের রথী-মহারথীরা ব্যাট করতে নেমে কুল-কিনারা পাচ্ছিলেন না, সেখানে নিউজিল্যান্ড শুরুটা বেশ স্বচ্ছন্দেই করেছে। দ্বিতীয় ইনিংসে কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে ১৭ রান এবং উইল ইয়ং ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ভারতের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ড এখনই ১৮৮ রানে এগিয়ে গিয়েছে। আপাতত তারা কত রানের লিড নিতে পারে, সেটাই দেখার।

প্রসঙ্গত, এই টেস্ট ম্য়াচে নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে তারা ২৫৯ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে ৭ উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। এরপর আশা করা হয়েছিল, ভারত হয়ত প্রথম ইনিংসে হয়ত বড় রানের লিড নিতে পারবে। কিন্তু, ১৫৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে পুনে টেস্ট যদি কোনওক্রমে ভারত ড্র করতে পারে, তাহলেই সেটা অনেক বড় প্রাপ্তি হবে।


```