Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তিন নম্বরে ভারত, এখনও রয়েছে WTC ফাইনালে ওঠার সুযোগ?

২০২৫ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তাটা ভারতের সামনে একেবারেই সহজ ছিল না।

তিন নম্বরে ভারত, এখনও রয়েছে WTC ফাইনালে ওঠার সুযোগ?

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 5 January 2025 11:34

দ্য ওয়াল ব্য়ুরো : ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফি হাতছাড়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সিডনি টেস্টে টিম ইন্ডিয়া ৬ উইকেটে পরাস্ত হয়েছে। আর সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার যাবতীয় দরজাও ভারতের সামনে বন্ধ হয়ে গিয়েছে। 

সিডনি টেস্ট জেতার পর WTC ফাইনালে অস্ট্রেলিয়া নিজেদের আসন পাকা করে ফেলল। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। রবিবার (৫ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের পরাজয়ের পরই যাবতীয় অঙ্ক শেষ হয়ে যায়।

তৃতীয় স্থানে দাঁড়িয়ে রইল ভারত

এই হারের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিলে টিম ইন্ডিয়া PCT ৫২.৭৭ থেকে ৫০ হয়ে যায়। অন্যদিকে, ক্যাঙারুবাহিনী এই সাইকেলে ১১ নম্বর টেস্ট ম্যাচ জিতল। সেইসঙ্গে তাদের জয়ের শতকরা হার ৬১.৪৫ থেকে বেড়ে ৬৩.৭২  হয়ে গিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মাত্র তিন মাসের মধ্যে ভারতের যাবতীয় সম্ভাবনা শেষ হয়ে গেল। গত নভেম্বর মাসে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। আর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে তারা হারল।  

ভারতের সামনে রাস্তাটা সহজ ছিল না

২০২৫ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তাটা ভারতের সামনে একেবারেই সহজ ছিল না। কারণ সিডনিতে শুধু ম্যাচ জিতলেই হত না। অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা আগামী টেস্ট সিরিজের ফলাফলের দিকেও তাদের তাকিয়ে থাকতে হত।

২০২৫ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে এবার খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। WTC পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে ওঠার পরই দক্ষিণ আফ্রিকা ফাইনালের যোগ্যতা অর্জন করে। অন্যদিকে, অস্ট্রেলিয়া এই সাইকেটে ২ ম্যাচ হাতে রেখেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল। আপাতত তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।


```