Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অজি প্রধানমন্ত্রীর বাসভবনে 'নেমন্তন্ন', ভারতীয় ক্রিকেটারদের মেন্যুতে কী কী ছিল জানেন?

নৈশভোজ চলাকালীন টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে সামান্য মজা করেন আলবানেজ।

অজি প্রধানমন্ত্রীর বাসভবনে 'নেমন্তন্ন', ভারতীয় ক্রিকেটারদের মেন্যুতে কী কী ছিল জানেন?

দেখে নিন ভারতীয় ক্রিকেটারদের পাতে কী কী ছিল?

শেষ আপডেট: 2 January 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়া কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে তারা ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট ম্যাচ। এই ম্যাাচে টিম ইন্ডিয়া জিততে না পারলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তাও বন্ধ হয়ে যাবে।

মাঠের মধ্যে যতই দ্বৈরথ থাকুক না কেন, মাঠের বাইরে অস্ট্রেলিয়ার আন্তরিকতা একেবারে দেখার মতো। সিডনি টেস্ট শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ ভারতীয় ক্রিকেটারদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই অনুষ্ঠানে রোহিত-বিরাট-বুমরাহদের জন্য এলাহি আয়োজন করা হয়েছিল। ভারতীয় ক্রিকেটারদের পাতে কী কী খাবার পড়েছিল, আসুন দেখে নেওয়া যাক।

এই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের জন্য এলাহি খাবার-দাবার আয়োজন করা হয়েছিল। টিম ইন্ডিয়ার পাতে ছিল তন্দুরি, ভেড়ার মাংসের কাটলেট, গলদা চিংড়ি, বাগদা চিংড়ির রোল, পালং শাক, পনীর এবং মাংসের বিশেষ রোল। এছাড়া ছিল একাধিক ফলের সম্ভার এবং বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম।

নৈশভোজ চলাকালীন টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে সামান্য মজা করেন আলবানেজ। তিনি বলেছেন, 'আমাদের একটা নতুন আইন প্রণয়ন করা দরকার। সেখানে স্পষ্ট ভাষায় লেখা থাকবে, অস্ট্রেলিয়ার মাটিতে বুমরাহকে বাঁ হাতে বল করতে হবে। ও যখনই বল করতে আসে, মনের ভিতর একটা অজানা আশঙ্কা কাজ করে।' এই সিরিজে জসপ্রীত বুমরাহ নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এখনও পর্যন্ত চারটে টেস্ট ম্যাচে তিনি মোট ৩০ উইকেট শিকার করেছেন।


```