Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মিইয়ে গেল বাঘের গর্জন, প্রথম টি-২০'তে গো-হারা বাংলাদেশ

অধিনায়ক সূর্যকুমার যাদব ১৪ বলে ২৯ রানের ছোটখাট একটা ধামাকা করেন।

মিইয়ে গেল বাঘের গর্জন, প্রথম টি-২০'তে গো-হারা বাংলাদেশ

প্রথম টি-২০ ম্যাচে জয় টিম ইন্ডিয়ার

শেষ আপডেট: 6 October 2024 22:02

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট সিরিজে আগেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার টি-২০ সিরিজও তারা পরাজয় দিয়েই শুরু করল। গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হয়। বাংলাদেশকে সাত উইকেটে ওড়াল টিম ইন্ডিয়া।

এই ম্যাচে টস জেতেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতীয় বোলারদের দাপটে বাংলাদেশি ব্যাটাররা ২০ ওভারও খেলতে পারেনি। ১৯.৫ ওভারেই তারা ১২৭ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বাধিক তথা অপরাজিত ৩৫ রান করলেন মেহদি হাসান মিরাজ। এছাড়া ২৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। 

অন্যদিকে, ভারতীয় বোলারদের মধ্যে তিনটে করে উইকেট নেন আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী। এছাড়া একটি করে উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদব এবং ওয়াশিংটন সুন্দর।

এরপর আসে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের পালা। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। তাঁরা দুজনেই বুদ্ধিদীপ্ত ব্যাটিং করলেন। ১৯ বলে ২৯ রান করলেন সঞ্জু এবং ৭ বলে ১৬ রান করেন অভিষেক শর্মা। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৪ বলে ২৯ রানের ছোটখাট একটা ধামাকা করেন। তিনি জোড়া বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকান। শেষপর্যন্ত হার্দিক পান্ডিয়া এবং নীতিশ কুমার রেড্ডির ব্যাটে টিম ইন্ডিয়ার জয়ের রাস্তা চওড়া হয়। ৭১ বল বাকি থাকতেই এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া।


```