Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India Win: রোহিতের শতরানে উসুল 'তিন গুণা লগান', পুরীর সমুদ্রে অস্তমিত ব্রিটিশ সূর্য

ওয়ানডে কেরিয়ারে এই নিয়ে রোহিত সপ্তমবার ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিটা পূরণ করে ফেললেন।

India Win: রোহিতের শতরানে উসুল 'তিন গুণা লগান', পুরীর সমুদ্রে অস্তমিত ব্রিটিশ সূর্য

রোহিত শর্মা এবং শুভমান গিল

শেষ আপডেট: 9 February 2025 21:39

দ্য ওয়াল ব্যুরো: ইংল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। ইতিপূর্বে, টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছিল। এবার একদিনের ক্রিকেট সিরিজও নিজেদের পকেটে পুরে নিল ভারতীয় ক্রিকেট দল। আপাতত ২-০ ব্যবধানে তারা এগিয়ে গিয়েছে। কটকের বরাবাটি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ভারত ৪ উইকেটে জয়লাভ করেছে।

রোহিতের দুরন্ত শতরান

এই ম্যাচে দুরন্ত ব্যাট করলেন রোহিত শর্মা। মাত্র ৭৬ বলে তাঁর ব্যাট থেকে শতরান বেরিয়ে এসেছে। রোহিত তাঁর ওয়ানডে কেরিয়ারে ৩২ নম্বর শতরানটি ছক্কা হাঁকিয়ে করে ফেললেন। শেষপর্যন্ত ১১৯ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। 

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রোহিতের ওয়ানডে কেরিয়ারে এটা দ্বিতীয় দ্রুততম শতরান। ব্যাট করেছেন ১৩২-এর স্ট্রাইক রেটে। পাশাপাশি ওয়ানডে কেরিয়ারে এই নিয়ে তিনি সপ্তমবার ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিটা পূরণ করে ফেললেন। রোহিতের পাশাপাশি হাফসেঞ্চুরি করলেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন শুভমান গিল (৬০)। কপালটা খারাপ ছিল বলে রান আউটের শিকার হলেন শ্রেয়স আইয়ার (৪৪)। যদিও রোহিতের শতরান যাবতীয় ভুলভ্রান্তি ঢেকে দিয়েছে।

রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজাও

রবীন্দ্র জাদেজাও এই ম্যাচে একটি অনন্য রেকর্ড কায়েম করেছেন। এশিয়া মহাদেশে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন। এই তালিকায় তিনি ভারতের মহান অফস্পিনার হরভজন সিংকে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন।

এই ম্যাচের আগে এশিয়া মহাদেশে তিনি ১১৪ ওয়ানডে উইকেট শিকার করেছিলেন। এই তালিকায় হরভজন সিংয়ের সঙ্গে তিনি যুগ্মভাবে দাঁড়িয়ে ছিলেন। তবে এক উইকেট শিকার করতেই এককভাবে দ্বিতীয় স্থানে নিজের নামটা পাকা করে ফেলেনষ তবে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অনিল কুম্বলে। তিনি ৯০ ওয়ানডে ম্যাচে ১২৬ উইকেট শিকার করেছেন।


```