Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাদ পড়বেন তারকা ক্রিকেটার! বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

ভারতীয় ক্রিকেট দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে যে ঋষভ পন্থই আসবেন, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে।

বাদ পড়বেন তারকা ক্রিকেটার! বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ, দেখে নিন

শেষ আপডেট: 7 September 2024 19:55

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারানোর পর এবার বাংলাদেশ ক্রিকেট দল টিম ইন্ডিয়াকে হারাতে মরিয়া হয়ে রয়েছে। বাংলাদেশ ক্রিকেট সমর্থকরাও আপাতত আত্মবিশ্বাসের সপ্তম স্বর্গে রয়েছে। তবে ভারতকে হারানো বাংলাদেশের কাছে অবশ্য খুব একটা সহজ কাজ হবে না। 

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ উভয় দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আসুন, তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে।

যদি ওপেনিং জুটি নিয়ে আলোচনা করতে হয়, তাহলে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালকে দেখা যেতে পারে। ভারতের এই দুই ব্যাটার এর আগেও টেস্ট ম্যাচে একসঙ্গে ওপেন করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ওপেনিং জুটি দুর্দান্ত শুরুয়াত করেছিল। আশা করা যেতে পারে, বাংলাদেশের বিরুদ্ধেও সেই একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি হতে পারে।

এরপর তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন শুভমান গিল। চার নম্বরে বিরাট। এবার পাঁচ নম্বরে কে জায়গা পাবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই বিস্তর জল্পনা চলছিল। কিন্তু, দলীপ ট্রফিতে শ্রেয়সের হাফসেঞ্চুরির পর কিছুটা হলেও তাঁর দিকে পাল্লা ভারী হয়েছে। সেক্ষেত্রে কেএল রাহুলকে বাইরে বসতে হবে।

ভারতীয় ক্রিকেট দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে যে ঋষভ পন্থই আসবেন, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসের পর থেকে তাঁকে লাল বলের ক্রিকেটে দেখতে পাওয়া না গেলেও, চলতি দলীপ ট্রফিতে ইন্ডিয়া বি-র হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন। ঋষভের ব্যাট থেকে ৩৪ বলে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। এরপর তো তাঁকে আর বাইরে রাখার কোনও প্রশ্নই ওঠে না।

সপ্তম স্থানে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজাকে। সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি 'ব্যক্তিগত কারণে' দলীপ ট্রফিতেও অংশগ্রহণ করেননি। যদিও বাংলাদেশের বিরুদ্ধে তিনি খেলবেন বলেই আশা করা যেতে পারে। যদি একান্তই জাদেজাকে না পাওয়া যায়, সেক্ষেত্রে এই জায়গায় অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে। 

বোলিং ডিপার্টমেন্টে মহম্মদ সামির কামব্যাকের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সিরিজের হাত ধরেই তিনি ফর্মে ফেরার চেষ্টা করবেন। তাঁকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য থাকবেন জসপ্রীত বুমরাহ। এছাড়া স্পিন ডিপার্টমেন্ট সামলাতে পারেন রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব।

ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ -

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।


```