Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যাচ শুরুর আগে ঝমঝমিয়ে বৃষ্টি, টস জিতে ফিল্ডিং ভারতের

সকাল সাড়ে ১০টা থেকে ম্যাচ শুরু হবে।

ম্যাচ শুরুর আগে ঝমঝমিয়ে বৃষ্টি, টস জিতে ফিল্ডিং ভারতের

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 27 September 2024 10:28

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা ছিল আগেই। অবশেষে সেটাই সত্যি হল। কানপুর টেস্ট শুরুর আগেই ঝমঝমিয়ে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। সেকারণে টস হতে কিছুটা দেরি হচ্ছে।

ইতিমধ্যে অবশ্য বৃষ্টি থেমে গিয়েছে। জানা গিয়েছে ভারতীয় সময় অনুসারে বেলা ১০টায় টস আয়োজন হল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। সকাল সাড়ে ১০টা থেকে ম্যাচ শুরু হবে।

টস জেতার পর রোহিত শর্মা বললেন, 'এই ম্যাচের কন্ডিশন একটা বড় ভূমিকা পালন করবে। উইকেটের উপরের দিকটা খানিকটা নরম রয়েছে। এই কন্ডিশনের ফায়দা তোলার পরামর্শ দেব দলের তিনজন সিমারকে। কীভাবে এই ম্যাচটা জিততে হবে, তা নিয়ে দলের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলে কোনও পরিবর্তন হয়নি।'

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমূল হোসেন শান্ত জানান, টস জিতলে তিনিও প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিতেন। ফলে দুই অধিনায়কই যে আপাতত খুশি, তা বলা যেতেই পারে। শান্ত বললেন, 'আমি চাই দলের ব্যাটাররা শুরুতেই রানের পাহাড় গড়ে তুলুক। তবে নতুন বলটা একটু দেখেশুনে খেলতে হবে। এই ম্যাচে নাহিদ আর তাসকিন খেলছে না। বদলে খালেদ এবং তাইজুলকে দলে নেওয়া হয়েছে।'


```