Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ হল ভারতের ব্যাটিং, বাংলাদেশের সামনে রানের পাহাড়

চেন্নাইয়ের এই স্যাঁতস্যাঁতে উইকেটে বাংলাদেশের ব্যাটাররা কেমন পারফরম্যান্স করেন, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন।

শেষ হল ভারতের ব্যাটিং, বাংলাদেশের সামনে রানের পাহাড়

রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা

শেষ আপডেট: 20 September 2024 11:33

দ্য ওয়াল ব্যুরো: শেষ হল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ৩৭৬ রানে শেষ করেছে। ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি ৮৬ রান করে আউট হন। 

বাংলাদেশি বোলারদের মধ্যে একাই পাঁচ উইকেট শিকার করলেন পেস তারকা হাসান মেহমুদ। এছাড়া তিন উইকেট শিকার করেছেন টাইগারবাহিনীর অপর পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা এবং মেহদি হাসান মিরাজ।

এই টেস্ট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর এই সিদ্ধান্ত যে নেহাতই অমূলক ছিল না, তা প্রমাণ করে দেন দলের তরুণ পেসার হাসান মেহমুদ। প্রথম সেশনেই তিনি রোহিত শর্মা (৬), শুভমান গিল (০) এবং বিরাট কোহলিকে (৬) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে কাজের কাজটা করে ফেলেছিলেন। 

এমনকি, দ্বিতীয় সেশনের শুরুতে ঋষভ পন্থকেও (৩৯) ফেরত পাঠান তিনি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ফের জ্বলে ওঠেন হাসান। জসপ্রীত বুমরাহের উইকেট তুলে নেন তিনি। আর সেইসঙ্গে ভারতের ইনিংসও শেষ হয়ে যায়। চেন্নাইয়ের এই স্যাঁতস্যাঁতে উইকেটে বাংলাদেশের ব্যাটাররা কেমন পারফরম্যান্স করেন, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন। 


```