Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশকে ফাঁদে ফেলতে বদলে যাচ্ছে চিপকের উইকেট? প্রকাশ্যে বড় আপডেট

রিপোর্ট অনুসারে, চিপক টেস্টের প্লেয়িং ইলেভেনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তিনজন স্পিনারকে রাখতে পারেন।

বাংলাদেশকে ফাঁদে ফেলতে বদলে যাচ্ছে চিপকের উইকেট? প্রকাশ্যে বড় আপডেট

বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 17 September 2024 14:55

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হবে। তবে এই ম্যাচের আগে উইকেট নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

চিপক স্টেডিয়ামে সাধারণ কালো এবং লাল মাটি দিয়ে উইকেট তৈরি করা হয়। কালো মাটির উইকেটে স্পিনাররা বেশি সুবিধা পেয়ে থাকেন। তবে চিপকের উইকেট নিয়ে একটা বড় আপডেট প্রকাশ্যে এসেছে। ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটি লাল মাটির উইকেটে খেলা হতে পারে।

উইকেটে হতে পারে রিভার্স সুইং

ইএসপিএন ক্রিকইনফোয় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চিপকের উইকেট লাল মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। এই উইকেটে যথেষ্ট বাউন্স দেখতে পাওয়া যাবে। পাশাপাশি ব্যাটারের কাছে বল ক্যারিও করবে। তবে চেন্নাইয়ে প্রচণ্ড গরমের কারণে ২ দিন পর থেকেই স্পিনারদের রাজত্ব দেখা যাবে। তবে একথা মনে করা হচ্ছে যে গোটা ম্যাচে পেস বোলারদের চোখরাঙানি থাকবে। কারণ এই উইকেটে রিভার্স সুইং দেখতে পাওয়া যাবে।

পাঁচ বোলার খেলাতে পারে টিম ইন্ডিয়া

উইকেট লাল মাটি দিয়ে তৈরি হওয়াক কারণে ভারতীয় ক্রিকেট দল পাঁচ বোলার নিয়ে এই ম্যাচে নামতে পারে। তালিকায় থাকতে পারেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। পাশাপাশি পঞ্চম বোলার হিসেবে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আকাশ দীপ এবং যশ দয়ালের মধ্যে কাউকে দেখতে পাওয়া যাবে। গত ভারত-বাংলাদেশ হোম টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া তিনজন পেসার নিয়ে খেলতে নেমেছিল।

সুযোগ পেতে পারেন তিন স্পিনার

রিপোর্ট অনুসারে, চিপক টেস্টের প্লেয়িং ইলেভেনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তিনজন স্পিনারকে রাখতে পারেন। আরও একবার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটিকে দেখতে পাওয়া যেতে পারে। পাশাপাশি অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের মধ্যে কোনও একজনকে সুযোগ দেওয়া হতে পারে।


```