Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অবিচারের শিকার ভারত? আম্পায়ারের সিদ্ধান্তে তুমুল বিতর্কের ঝড়

তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যারপরনাই হতাশ হয়ে পড়েন।

অবিচারের শিকার ভারত? আম্পায়ারের সিদ্ধান্তে তুমুল বিতর্কের ঝড়

অ্যাডিলেডে বিতর্কিত সিদ্ধান্ত আম্পায়ারের

শেষ আপডেট: 7 December 2024 12:31

দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেডে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলা হচ্ছে। এই ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইতিমধ্যে পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছে। যদিও এই ম্য়াচে টিম ইন্ডিয়াও প্রত্যাবর্তনের আপ্রাণ চেষ্টা করছে। তবে টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিনই আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে।

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন

মারনাস লাবুশেন আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছেন মিচেল মার্শ। ইতিমধ্যে অজি ইনিংসের ৫৮ ওভারে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে, এই ওভারের তৃতীয় বলে অশ্বিন একটি LBW-র আবেদন করেছিলেন। কিন্তু, আম্পায়ার সেই আবেদন নাকচ করে দেন। এরপর তিনি DRS-এর সাহায্যও নেন। রিপ্লে দেখে বোঝা সম্ভব হয়নি, বলটা প্রথমে ব্যাটে লেগেছিল না প্যাডে। এরপর তৃতীয় আম্পায়ার আউট না দেওয়ার সিদ্ধান্তই বহাল রাখতে বলেন।

তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যারপরনাই হতাশ হয়ে পড়েন। বিরাট কোহলিও অনফিল্ড আম্পায়ারের সঙ্গে এই ব্যাপারে আলোচনা শুরু করে দেন। ইতিমধ্যে তিনি বলেন যে প্রথমে ব্যাট লেগেছিল।

তিন উইকেট শিকার জসপ্রীত বুমরাহের

অস্ট্রেলিয়া ক্রিকেট দল অ্যাডিলেড টেস্টের প্রথম দিন এক উইকেট হারিয়ে ৮৬ রান করেছিল। কিন্তু, দ্বিতীয় দিন নৈশভোজের বিরতি পর্যন্ত তারা ৪ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে। মারনাস লাবুশেন ৬৪ রান করে অস্ট্রেলিয়ার ভিত অনেকটাই মজবুত করেছেন। পাশাপাশি হাফসেঞ্চুরি করেছেন ট্রাভিস হেডও। আপাতত তিনি ৫৩ রানে ব্যাট করছেন। দ্বিতীয় দিন জোড়া উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ। এই ম্য়াচে তিনি এখনও পর্যন্ত ৩ উইকেট শিকার করেন। এছাড়া নীতিশ রেড্ডি একটি উইকেট নিয়েছেন। 


```