.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 5 December 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) অ্যাডিলেডে আয়োজন করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়, এই ম্যাচটি দিন-রাতের হতে চলেছে।
এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, দিন-রাতের টেস্ট ম্যাচে কখন মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ায় দিন-রাতের ম্যাচ হলেও ভারতীয় সময় অনুসারে কিন্তু সকাল সাড়ে ৯টা থেকেই এই ম্যাচটা শুরু হবে। সেকারণে বেলা সাড়ে ১১টা নাগাদ লাঞ্চ ব্রেক ঘোষণা করা হবে। দ্বিতীয় সেশন শুরু হবে বেলা ১২টা বেজে ১০ মিনিটে। বেলা ২টো ১০ মিনিটে ঘোষণা করা হবে চা-পানের বিরতি। এরপর দুপুর আড়াইটে থেকে শুরু হবে তৃতীয় তথা দিনের অন্তিম সেশনের খেলা। চলবে বেলা সাড়ে চারটে পর্যন্ত।
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচটা গোলাপি বলে খেলা হবে। দিন-রাতের টেস্ট ম্যাচে ক্যাঙারু দলের রেকর্ড কিন্তু যথেষ্ট নজরকাড়া। এই বলে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত এক ডজন টেস্ট ম্যাচ খেলেছে। এরমধ্যে ১১ ম্যাচেই অজিরা জয়লাভ করেছে। একটা ম্যাচেই তাদের হারতে হয়েছিল।
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা এবং মহম্মদ সিরাজ।