Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মান বাঁচল সেঞ্চুরিতে, ভারতের আগুন পেসে ছারখার পাকিস্তান

টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট এই ম্য়াচে ঝাঁ চকচকে পারফরম্য়ান্স করেছে।

মান বাঁচল সেঞ্চুরিতে, ভারতের আগুন পেসে ছারখার পাকিস্তান

পাকিস্তানের উইকেট শিকারের পর রেণুকা সিং ঠাকুরের উচ্ছ্বাস

শেষ আপডেট: 6 October 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তা নিয়ে অবশ্য সমালোচনা কম হয়নি। কিন্তু, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া আবারও সেই পুরনো ফর্মে ফিরে এল। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান করতে পেরেছে। এই ম্যাচ জিততে হলে টিম ইন্ডিয়াকে ১০৬ রান করতে হবে। ভারতীয় ব্যাটাররা এই উইকেটে কেমন পারফরম্য়ান্স করে, সেদিকে সকলে তাকিয়ে রয়েছে।

এই ম্যাচে টস জিতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, শুরু থেকেই তারা একের পর এক উইকেট হারাতে শুরু করে। গুল ফিরোজা (০), সিদরা আমিন (৮), ওমাইমা সোহেল (৩) কেউই দুই অঙ্কের রান করতে পারেনি। মন্দের ভাল পারফরম্যান্স করলেন নিদা ডার। তিনি ৩৪ বলে ২৮ রান করেছেন।

এবার ভারতীয় বোলারদের কথায় আসা যাক। টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট এই ম্য়াচে ঝাঁ চকচকে পারফরম্য়ান্স করেছে। অরুন্ধতী রেড্ডি ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেন। জোড়া উইকেট তুলে নিয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল। এছাড়া একটি করে উইকেট নেন রেণুকা সিং ঠাকুর, দীপ্তি শর্মা এবং আশা শোভনা।

ইনিংসের বিরতিতে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিল বললেন, 'বিশ্বকাপে প্রথম উইকেট শিকার, আমার কাছে অবশ্যই স্পেশাল। আর পাকিস্তানের বিরুদ্ধে সেই গুরুত্ব আরও অনেকটাই বেড়ে যায়। এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পেরে আমি অভিভূত। আমি খেলছি এবং ভারতীয় ক্রিকেট সমর্থকরা আমাদের জন্য গলা ফাটাচ্ছেন, এটা ভাবলেই শিহরিত হচ্ছি।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে চলাকালীন আমরা বেশ কয়েকটা উইকেট শিকার করেছি। এটা আমাদের বাড়তি সাহায্য করেছে। অরুন্ধতী অবশ্যই ভাল বোলিং করেছে। কিন্তু, দলের বাকিরাও খারাপ পারফরম্য়ান্স করেনি। আমাদের কাজ আমরা করে দিয়েছি। এবার ম্য়াচটা জেতানোর দায়িত্ব ব্যাটারদের কাঁধে।'


```