বোর্ডের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক আপডেট দেওয়া হয়নি। তবে পরিস্থিতি বলছে, অক্ষর খেলতে না পারলে স্পিন বিভাগে জায়গা পেতে পারেন কুলদীপ যাদব।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 23 January 2026 11:58
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজে জয়ের ধারা বজায় রাখতে শুক্রবার, দ্বিতীয় টি-২০-তে নামছে ভারত (India)। প্রথম ম্যাচে নাগপুরে ৪৮ রানের দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। আজ রায়পুরের ম্যাচের আগে একটাই বড় প্রশ্ন—প্রথম একাদশে কি থাকছেন অক্ষর প্যাটেল (Axar Patel)?
অক্ষরের চোট, জল্পনা একাদশ ঘিরে
প্রথম টি-২০-তে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান অক্ষর (Axar Patel)। মাঝপথেই মাঠ ছাড়তে হয় তাঁকে। বোর্ডের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক আপডেট দেওয়া হয়নি। তবে পরিস্থিতি বলছে, অক্ষর খেলতে না পারলে স্পিন বিভাগে জায়গা পেতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তাতে বল হাতে ভারতের আক্রমণ আরও ধারালো হবে বলেই মনে করা হচ্ছে।
ব্যাটিংয়ে ধারাবাহিকতা বজায় রাখতে চায় ভারত
ওপেনিংয়ে দুর্দান্ত ছন্দে অভিষেক শর্মা (Abhishek Sharma)। নাগপুরে ৩৫ বলে ৮৪ রান করে ম্যাচ কার্যত একাই বের করে নিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ওপেন করতে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে থাকার কারণে ঈশান কিষাণ (Ishan Kishan) আরও একটি সুযোগ পাবেন। মিডল অর্ডারে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও শিবম দুবে (Shivam Dube)—এই ত্রয়ী ভারতের শক্তি। শেষদিকে রিঙ্কু সিং (Rinku Singh) ফের ফিনিশারের ভূমিকায় থাকবেন বলে ধরে নেওয়া হচ্ছে।
বোলিং আক্রমণেও ভারসাম্য
বোলিং বিভাগে মূল ভরসা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অর্শদীপ সিং (Arshdeep Singh)। স্পিনে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ইতিমধ্যে প্রভাব ফেলেছেন। অক্ষর না খেললে কুলদীপ যাদব (Kuldeep Yadav) জায়গা পাবেন। সেক্ষেত্রে আক্রমণ আরও বৈচিত্র্য পাবে।
ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা (Abhishek Sharma)
সঞ্জু স্যামসন (Sanju Samson – উইকেটকিপার)
ঈশান কিষাণ (Ishan Kishan)
সূর্যকুমার যাদব (Suryakumar Yadav – অধিনায়ক)
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)
শিবম দুবে (Shivam Dube)
রিঙ্কু সিং (Rinku Singh)
কুলদীপ যাদব (Kuldeep Yadav)
জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)
অর্শদীপ সিং (Arshdeep Singh)
বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)