Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিকিট কনফার্ম দক্ষিণ আফ্রিকার, এবার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে WTC ফাইনালে যাবে কে?

এই ম্য়াচের প্রথম ইনিংসে পাকিস্তান ক্রিকেট দল ২১১ রানে অলআউট হয়ে গিয়েছিল।

টিকিট কনফার্ম দক্ষিণ আফ্রিকার, এবার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে WTC ফাইনালে যাবে কে?

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে জয় দক্ষিণ আফ্রিকা

শেষ আপডেট: 30 December 2024 06:10

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে রোমাঞ্চকর জয় হাসিল করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রোটিয়াদের সামনে জয়ের জন্য় পাকিস্তান ১৪৮ রানের টার্গেট দিয়েছিল। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে এই টার্গেট অর্জন করেছে। এই ম্যাচে জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে আসন পাকা করে ফেলল। এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা WTC ফাইনালে ওঠার সুযোগ পেয়েছে।

ফাইনালের আসন পাকা প্রোটিয়াদের

এই ম্যাচে জয়লাভের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা আরও মজবুত করে ফেলল। দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে। এরমধ্যে ৭ ম্যাচে তারা জয়লাভ করেছে। আর তিনটে ম্যাচ তারা হেরে গিয়েছে। আপাতত দক্ষিণ আফ্রিকার জয়ের শতকরা হার ৬৬.৬৭। অন্যদিকে অস্ট্রেলিয়া ১৫ ম্যাচের মধ্যে ৯টায় জয়লাভ করেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের PCT ৫৮.৮৯।

এই তালিকায় আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাদের PCT ৫৫.৮৮। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত আর সরাসরি উঠতে পারবে না। অন্য দলের ফলাফলের উপর তাদের নির্ভর করতে হবে।

একনজরে টেস্ট ম্যাচের ফলাফল

এই ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তান ক্রিকেট দল ২১১ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩০১ রান তোলে। দ্বিতীয় ইনিংসেও পাক ব্যাটাররা একেবারে নজর কাড়তে পারেননি। মাত্র ২৩৭ রানে তারা অলআউট হয়ে যায়। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট থাকে। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে প্রোটিয়া ব্রিগেড সেই টার্গেট হাসিল করে নেয়। এই ম্যাচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয় এইডেন মারক্রামের হাতে। দুই ইনিংসে তিনি যথাক্রমে ৮৯ এবং ৩৭ রান করেন।


```