Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘ভারতই আমার মাতৃভূমি!’ নাগরিকত্ব বিতর্কে বড় মন্তব্য প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়ার

অনেকে প্রশংসা করেছেন নির্ভীক অবস্থানকে, আবার কেউ কেউ ছুড়ে দিয়েছেন কটাক্ষ। তবে কানেরিয়া হঠকারী সিদ্ধান্ত নিতে নারাজ।

‘ভারতই আমার মাতৃভূমি!’ নাগরিকত্ব বিতর্কে বড় মন্তব্য প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়ার

দানিশ কানেরিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 October 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: ধর্মীয় সংখ্যালঘু হিসেবে তিনি পাকিস্তানে (Pakistan) চরম বৈষম্যের শিকার—এই অভিযোগ অতীতে বহুবার করেছেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। তবুও তাঁর কাছে পাকিস্তানই ‘জন্মভূমি’। আর ভারত (India)? প্রাক্তন পাক স্পিনারের ভাষায়—‘মাতৃভূমি’। সাম্প্রতিক নাগরিকত্ব বিতর্কে এভাবেই সাফ সাফ বক্তব্য পেশ করলেন কানেরিয়া। স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান। পাশাপাশি জানালেন, এই মুহূর্তে তাঁর ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনও পরিকল্পনাই নেই।

গত কয়েক মাসে ভারত নিয়ে কানেরিয়ার ইতিবাচক মন্তব্য ঘিরে নেটমাধ্যমে জোর গুঞ্জন তৈরি হয়। অনেকেই সন্দেহ প্রকাশ করেন, হয়তো ভারতীয় নাগরিকত্ব পেতেই প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। সেই অভিযোগকে এবার খোলাখুলি অস্বীকার করলেন কানেরিয়া। এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘অনেকে প্রশ্ন করেন, আমি কেন পাকিস্তান নিয়ে কথা বলি না? কেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি? কেউ কেউ তো আবার বলেন, আমি এসব নাগরিকত্ব পাওয়ার জন্য করছি। তাই সত্যিটা স্পষ্ট করাই দরকার!’

এরপরই ২০০০ থেকে ২০১০ পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই স্পিনার বলে দেন, ‘পাকিস্তান জন্মভূমি (Janmabhoomi)। কিন্তু ভারত আমার মাতৃভূমি (Matrubhumi)। পূর্বপুরুষদের দেশ। আমার কাছে ভারত এক মন্দিরের মতো। কিন্তু এই মুহূর্তে আমি ভারতীয় নাগরিকত্ব চাইছি না। তবে ভবিষ্যতে যদি আমার মতো কেউ সেই পথ বেছে নেয়, তাহলে সিএএ (CAA) আছে—যারা নিপীড়নের শিকার, তাঁদের জন্য!’

নিজের ক্রিকেটজীবন প্রসঙ্গে কানেরিয়া আবারও স্মরণ করিয়ে দেন, পাকিস্তানি ভক্তদের ভালোবাসা তিনি সবসময় পেয়েছেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) ভিতরে এবং প্রতিষ্ঠানের স্তরে তিনি যে ধর্মের কারণে অবিচারের মুখে পড়েছিলেন, তা নিয়ে লুকোনোর কিছু নেই। কানেরিয়ার কথায়, ‘আমি সবসময় আমার দেশকে সম্মান করেছি। কিন্তু কিছু অভিজ্ঞতা গভীরভাবে আহত করেছে।’

স্বভাবতই, তাঁর এই পোস্ট মুহূর্তে ভাইরাল। অনেকে প্রশংসা করেছেন নির্ভীক অবস্থানকে, আবার কেউ কেউ ছুড়ে দিয়েছেন কটাক্ষ। তবে কানেরিয়া হঠকারী সিদ্ধান্ত নিতে নারাজ। ঠান্ডা ভাষায়, সংযত মেজাজে বলেছেন—‘আমি কোনও দেশের বিরুদ্ধে নই। শুধু সত্যিটা বলেছি!


```