Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পর পর দু'ম্যাচে জয় ভারতের, বাংলাদেশের পর পাকিস্তানকে হারাতেই বিরাটদের শুভেচ্ছা মমতার

শতরান করে যেমন জেতালেন ভারতকে, তেমনই পাকিস্তানকে ছিটকে দিলেন টুর্নামেন্ট থেকে। ভারতের এই সহজ জয়ে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

পর পর দু'ম্যাচে জয় ভারতের, বাংলাদেশের পর পাকিস্তানকে হারাতেই বিরাটদের শুভেচ্ছা মমতার

নিজস্ব ছবি

শেষ আপডেট: 23 February 2025 22:33

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার বিরাট কোহলিই (Virat Kohli) কার্যত মসৃণ করে দিলেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির রাস্তাটা। শতরান করে যেমন জেতালেন ভারতকে, তেমনই পাকিস্তানকে ছিটকে দিলেন টুর্নামেন্ট থেকে। ভারতের এই সহজ জয়ে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, "আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে আমাদের ছেলেদের দুর্দান্ত জয়ে আমরা আনন্দিত। মর্যাদাপূর্ণ ম্যাচে ভারতকে বিশাল জয়ের জন্য অভিনন্দন!" 

এই ম্যাচে টিম ইন্ডিয়া ২৪২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল। শুরুটা অবশ্য ভারতের খুব একটা ভাল হয়নি। ২০ রান করে ফিরে যান রোহিত শর্মা। এরপর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নামেন বিরাট।

গত কয়েকমাস ধরে কিং কোহলির ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত পাকিস্তান ম্যাচকেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে তিনি বেছে নিলেন। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৫১তম শতরান করে তিনি বুঝিয়ে দিলেন, 'ওয়ান্স আ কিং, অলওয়েজ আ কিং।'

তবে ভারতের এই জয়ে বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন শ্রেয়স আইয়ারও। তিনি ৬৭ বলে ৫৬ রান করেন। একটা সময় মনে হচ্ছিল, ভারত বোধহয় এই ম্যাচটা ৮ উইকেটে জয়লাভ করবে।

কিন্তু, শ্রেয়সের পরই আউট হয়ে যান হার্দিক পান্ডিয়া। হার্দিক মাঠে নেমেই যেভাবে ব্যাট চালাতে শুরু করেছিলেন, তাতে একবারের জন্যও মনে হয়েছিল যে বিরাটের শতরান হয়ত হাতছাড়া হয়ে যাবে। কিন্তু, তিনি ৮ রানে ফিরতেই বিরাটের সেঞ্চুরির পথ প্রশস্থ হয়। অবশেষে বাউন্ডারি হাঁকিয়ে শতরান করেন তিনি। সেইসঙ্গে ৪৫ বল বাকি থাকতেই টিম ইন্ডিয়া এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়।


```