1.jpg)
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
শেষ আপডেট: 18 January 2025 15:26
দ্য ওয়াল ব্যুরো : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিম ইন্ডিয়া স্কোয়াড। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি আয়োজিত এই মেগা ইভেন্ট শুরু হতে চলেছে। ভারতীয় স্কোয়াডে একাধিক চমক দেখতে পাওয়া গেল।
ব্যাটার - রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাাট কোহলি, শ্রেয়স আইয়ার
উইকেটকিপার - কেএল রাহুল, ঋষভ পন্থ
অলরাউন্ডার - হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর
বোলার - জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসতে চলেছে। যদিও ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না। টিম ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচই হাইব্রিড মডেলে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত বিসিসিআই-এর দাবির সামনে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নতিস্বীকার করতে হয়েছে।
২০ ফেব্রুয়ারি - বনাম বাংলাদেশ
২৩ ফেব্রুয়ারি - বনাম পাকিস্তান
২ মার্চ - বনাম নিউজিল্যান্ড
এবার শুধুমাত্র কোমর বেঁধে লড়াই করার পালা। ২০১৩ সালের পর থেকে টিম ইন্ডিয়া আর কখনও চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে পারেনি। রোহিত শর্মার নেতৃত্বে কি টিম ইন্ডিয়া আরও একবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে? সেই অপেক্ষাতেই আপাতত রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা।