Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুরমুশ বাংলাদেশ, ১৩৩ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের

এবারের ভারত সফর থেকে বাংলাদেশকে একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে।

দুরমুশ বাংলাদেশ, ১৩৩ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের

জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের উচ্ছ্বাস

শেষ আপডেট: 12 October 2024 23:00

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট সিরিজের পর এবার টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ হল বাংলাদেশ ক্রিকেট দল। হায়দরাবাদে সিরিজের তৃতীয় তথা অন্তিম টি-২০ ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। প্রথম ম্য়াচে তারা ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্য়াচে ৮৬ রানে তারা পরাস্ত হয়।

তৃতীয় ম্য়াচে বাংলাদেশের সামনে জয়ের জন্য় ২৯৮ রান দরকার ছিল। এই পাহাড়প্রমাণ টার্গেট যে তারা অর্জন করতে পারবে না, সেটা আগে থেকেই জানা ছিল। এই ব্যর্থতার অন্যতম বড় কারণ টাইগার ব্রিগেডে একজন ঠিকঠাক পাওয়ার হিটারের অভাব। যাইহোক, শেষপর্যন্ত একা লড়াই করে গেলেন তৌহিদ হৃদয়। ৪২ বলে তাঁর ৬৩ রানের ইনিংস বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের হৃদয় অবশ্যই জয় করবে।

এবারের ভারত সফর থেকে বাংলাদেশকে একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে। তবে এই ক্ষত যে অনেকদিন দগদগে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। রবিবারই অতিথি ক্রিকেটাররা বাংলাদেশে পাড়ি দেবেন। কয়েকদিন পর আবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে। সাকিব আল হাসান জানিয়েছেন এটাই তাঁর কেরিয়ার শেষ টেস্ট সিরিজ হতে চলেছে। এই পরিস্থিতিতে শান্ত-লিটনরা দেশের মাটিতে সম্মান পুনরুদ্ধারের অবশ্যই চেষ্টা করবেন।

অন্যজিকে, ভারতের মাটিতে আবার টেস্ট সিরিজ খেলতে আসছে নিউজিল্য়ান্ড। আগামী ১৬ অক্টোবর থেকে প্রথম টেস্ট ম্য়াচ শুরু হবে। টিম ইন্ডিয়ার এই জয় রোহিত শর্মাদের যে বাড়তি অক্সিজেন জোগাবে, তা আশা করা যেতেই পারে। 

সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ২৮০ রানে জয়লাভ করার পর, কানপুর টেস্টে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করে। সবমিলিয়ে যে মধুরেন সমাপয়েত হল, তা নিঃসন্দেহে বলা যায়।


```