Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিতের মঞ্চে সুপার ওভারে ভারতকে জেতালেন রবি, সিরিজে চুনকাম আফগানরা

ভারত ও আফগানিস্তানের মধ্যে তৃতীয় টি ২০ ম্যাচ দারুণভাবে জমে গেল। ভারত ২১২ রান তুলেও সরাসরি ম্যাচ জিততে পারেনি। স্কোরের দিক থেকে একই রান তোলে আফগানরা। 

রোহিতের মঞ্চে সুপার ওভারে ভারতকে জেতালেন রবি, সিরিজে চুনকাম আফগানরা

শেষ আপডেট: 17 January 2024 23:57

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও আফগানিস্তানের মধ্যে তৃতীয় টি ২০ ম্যাচ দারুণভাবে জমে গেল। ভারত ২১২ রান তুলেও সরাসরি ম্যাচ জিততে পারেনি। স্কোরের দিক থেকে একই রান তোলে আফগানরা। 

অবশেষে খেলা সুপার ওভারে গড়ালে তাতেও কিছু হয়নি। প্রথম সুপার ওভারে দুই দলই করে ১৬ রান। তারপর দ্বিতীয় সুপার ওভারে ভারত জয়ের লক্ষ্য মাত্রা রাখে ১৩ রান। রবি বিষ্ণইয়ের বলে আফগানরা তিন রানে শেষ হয়ে যায়। ভারত জিতে যায় ১০ রানে। রোহিতের মঞ্চে রবির বল শেষমেশ ম্যাচ জেতাল। এই জয়ের ফলে ভারত তিন ম্যাচ জিতেই আফগানদের চুনকাম করলেন রোহিতরা।

দুরন্ত সেঞ্চুরি করে শুরুতে এগিয়ে দেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১২১ রান। এমনকী ভারত অধিনায়কের পাশে যোগ্য সঙ্গত রিঙ্কু সিংয়ের। তিনিও করেছেন ৩৯ বলে ৬৯ রান, যার মধ্যে রয়েছে দুটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি। 

রোহিতের ১২১ রান এল ৬৯ বল খেলে, রয়েছে দুটি চার ও ছয়টি ছক্কা। ভারত এই দুই ব্যাটারের সৌজন্যে ভারতীয় দল চার উইকেটের বিনিময়ে ২০ ওভারে তুলেছিল ২১২ রান।

টস জিতে ব্যাটিং করতে নেমে ২২ রানেই ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ভারত। সেখান থেকে রোহিত ও রিঙ্কুর ৯৫ বলে ১৯০ রানের জুটি দলকে অক্সিজেন দিয়েছে। টি ২০ ক্রিকেটে পঞ্চম উইকেটে এটি বিশ্বরেকর্ড জুটি। সবমিলিয়ে এই ফরম্যাটে নবম সেরা জুটি।

এর আগে ফরিদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। যশস্বী জয়সোয়াল (৪) এবং বিরাট কোহলিকে (০) তিনি ফেরান একই ওভারে। দ্রুত ফিরে যান শিবম দুবেও।

এরপর সঞ্জু স্যামসনকে (০) রানের খাতা খোলার আগে ফরিদ সাজঘরে ফেরালে ভারত সমস্যায় পড়ে যায়। সেই অবস্থা থেকে রোহিত ও রিঙ্কুর যুগলবন্দি দলকে পাহাড়প্রমাণ রানে নিয়ে গিয়েছে।


```