Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সূর্যের ব্যাটিং তেজ ও বুমরার স্বপ্নের স্পেলে ছারখার আফগানিস্তান, সহজ জয় ভারতের

আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট যে এক নয়, সেটি আবারও বোঝা গেল।

সূর্যের ব্যাটিং তেজ ও বুমরার স্বপ্নের স্পেলে ছারখার আফগানিস্তান, সহজ জয় ভারতের

ফের ভারতীয় বোলাররা দেখালেন তাঁরা বড় মঞ্চের তারকা।

শেষ আপডেট: 20 June 2024 23:38

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট যে এক নয়, সেটি আবারও বোঝা গেল। ভারত তুলেছিল ১৮১ রান, যা এইসময় টি ২০ ক্রিকেটে মারাত্মক কিছু নয়। কিন্তু ওই রান তুলতে গিয়ে সুপার এইটের খেলায় আফগানিস্তানের নাভিশ্বাস উঠে গিয়েছে। তাদের হার ৪৭ রানে।

ফের ভারতীয় বোলাররা দেখালেন তাঁরা বড় মঞ্চের তারকা। বুমরার স্বপ্নের স্পেল ভারতকে খেলায় চালকের আসনে বসিয়ে দিয়েছে। বুমরার পাশে আর্সদীপ সিং ও কুলদীপ যাদব ম্যাচ জেতানো বোলিং করেছেন। যে দলের এমন বোলিং লাইন আপ থাকে তারা ম্যাচ হারের কথা ভাবতেই পারে না। 

এদিন ব্যাটিংয়ে ভারতীয় দলের হয়ে সূর্যকুমার যাদব (৫৩ ) ও হার্দিক পান্ডিয়া (৩২) না খেলে দিলে ভারতের কাছে আরও চাপের হয়ে যেত। কারণ একটা সময় ভারতের ৯০ রানে চার উইকেট পড়ে গিয়েছিল, ওভারও হয়ে গিয়েছিল ১১ ওভার। বাকি নয় ওভারে রোহিতদের দলের পক্ষে সূর্যকুমার দেখালেন তিনি আসল ম্যাচের রাজা। তাঁর সঙ্গে হার্দিকের জুটি দলকে দিশা দেখিয়েছে।

আফগানিস্তান দলের বোলিং বেশ ভাল, সেটি আবারও তারা প্রমাণ দেখিয়েছে। দলের অভিজ্ঞ স্পিনার রশিদ খান তিন উইকেট নেওয়ার পাশে দলের পেসার ফারুকিও তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘোরাতে চেষ্টা করেছেন।

দলের ওপেনারদের মধ্যে রোহিত (৮) ব্যর্থ হওয়ার পরে কোহলি ছন্দে ছিলেন। কিন্তু তিনি ২৪ রানের মাথায় ফিরে গেলেন রশিদের বলেই। পাশাপাশি ঋষভ (২০) ও শিবম (১০) রান পাননি। এমনকী জাদেজার অফ ফর্ম চলছেই। ভারত এদিন টসে জিতে কেন প্রথমে ব্যাটিং নিলেন, সেই নিয়েও কথা হলেও শেষ হাসি তারাই হাসল।


```