Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতের মোহালিতে শিবমের ব্যাটে উষ্ণতা, আফগানদের বিরুদ্ধে জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

কনকনে শীতের মোহালিতে জয়ের উষ্ণতা ছড়ালেন ভারতীয় ক্রিকেটাররা। বিশেষ করে শিবম দুবের দুরন্ত ব্যাটিং ভারতকে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে ম্যাচ জিতিয়ে দিয়েছে।

শীতের মোহালিতে শিবমের ব্যাটে উষ্ণতা, আফগানদের বিরুদ্ধে জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

শেষ আপডেট: 11 January 2024 22:42

দ্য ওয়াল ব্যুরো: কনকনে শীতের মোহালিতে জয়ের উষ্ণতা ছড়ালেন ভারতীয় ক্রিকেটাররা। বিশেষ করে শিবম দুবের দুরন্ত ব্যাটিং ভারতকে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে ম্যাচ জিতিয়ে দিয়েছে।

শিবম ৪০ বলে হার না মানা ৬০ রান করেছেন। যোগ্য সঙ্গত দিলেন রিঙ্কু সিং। তিনিও ১৬ রানে অপরাজিত থাকলেন। 
আফগানদের ১৫৮/৫ এর জবাবে ভারত ১৫ বল বাকি থাকতে ম্যাচ জিতে গিয়েছে।

ভারতীয় দলের হয়ে ওপেন করেছেন অধিনায়ক রোহিত শর্মা (০) এবং শুভমন গিল (১২ বলে ২৩)। ইনিংসে ৫টি বাউন্ডারি ছিল। তিলক ভার্মা তিনে নেমে ২২ বলে ২৬ রান করেন। যশস্বী জয়সোয়াল চোটের কারণে খেলতে পারেননি এ ম্যাচে।

মোহালির ঠাণ্ডা আবহাওয়ায় টসে জিতে ভারতীয় দল প্রথমে বোলিং নিতে সুবিধাও পেয়েছে। একটা সময় ৫৭ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল আফগানদের। ভারতীয় বোলাররা ম্যাচে নিয়ন্ত্রণ করেছেন শুরুতেই।

শিবম দুবের দুরন্ত ইনিংস মোহালিতে।

এও ঠিক, আফগানদের প্রথম তিন ব্যাটার কিছুটা রান করে যাওয়ায় মোট রান ১৫৮/৫ হতে পেরেছে। ওপেনিং জুটিতে ৫০ রান তোলেন আফগানরা। তবে রহমানুল্লা গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জুটিটা ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। ৫০ রান তুলতে ৮ ওভার কাটিয়ে দিয়েছেন দুই ব্যাটার।

এরপর রান বাড়াতে গিয়ে ৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় আফগানিস্তান। গুরবাজ ২৮ বলে ২৩, জাদরান ২২ বলে ২৫ এবং রহমত শাহ ৬ বলে ৩ করে সাজঘরে ফেরেন।
আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে মহম্মদ নবি রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। ৪৩ বলে ৬৮ রান যোগ করেন তাঁরা। ওমরজাই ২২ বলে করেন ২৯ রান।

নবি ২৭ বলে ৪২ তুলে সাজঘরে ফেরেন। মারকুটে ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা হাঁকান আফগান অলরাউন্ডার। নবিকে তুলে নেন মুকেশ। শেষদিকে নাজিবুল্লাহ জাদরান ১১ বলে ৪ বাউন্ডারিতে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেন।


```