Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্রিকেট ইতিহাসে নয়া ইতিহাস টিম ইন্ডিয়ার, আইরিশদের উড়িয়ে রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানারা

২০১১ সালে ভারতের পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ৪১৮ রান করেছিল।

ক্রিকেট ইতিহাসে নয়া ইতিহাস টিম ইন্ডিয়ার, আইরিশদের উড়িয়ে রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানারা

বীরেন্দ্র সেহওয়াগ এবং স্মৃতি মান্ধানা

শেষ আপডেট: 15 January 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো : একদিনের ক্রিকেট ইতিহাসে ভারতের মেয়েরা সবথেকে বড় ব্যবধানে জয়লাভ করল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে টিম ইন্ডিয়া ৩০৪ রানে জয়লাভ করেছে। 

প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান তুলেছিল। এর জবাবে আইরিশ ক্রিকেটাররা মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রতীকা রাওয়াল ১৫৪ রান করেন। অন্যদিকে, অধিনায়ক স্মৃতি মান্ধানা ১৩৫ রানের নজরকাড়া ইনিংস উপহার দেন। এর পাশাপাশি বল হাতে দীপ্তি শর্মা ৩ উইকেট শিকার করেছেন। এই জয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল ৩-০ ব্যবধানে সিরিজও নিজেদের পকেটে পুরে ফেলেছে।

ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে জয়ের জন্য ৪৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের গোটা দল মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে যায়। সবথেকে বড় কথা, ৭ আইরিশ ব্যাটার তো দুই অঙ্কের রানও স্পর্শ করতে পারলেন না। আর ২ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।

ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা ৮.৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে ৩ উইকেট শিকার করেছেন। পাশাপাশি জোড়া উইকেট শিকার করেন তনুজা। এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডকে এই সিরিজে ৩-০ ব্যবধানে দুরমুশ করল।

একদিনের ক্রিকেটে সর্বাধিক স্কোর

প্রতীকা এবং স্মৃতির ব্যাটিং আতশবাজির দৌলতে একদিনের ক্রিকেটে সর্বাধিক রান করল টিম ইন্ডিয়া। ৫০ ওভারে ভারতীয় ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান করেছে। পাশাপাশি পুরুষ ক্রিকেট দলের ১৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেয় ভারতের মেয়েরা। ২০১১ সালে ভারতের পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ৪১৮ রান করেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি ১৪৯ বলে ২১৯ রান করেছিলেন। তখনই প্রথমবার টিম ইন্ডিয়া একদিনের ক্রিকেটে ৪০০ রানের চৌকাঠ স্পর্শ করেছিল।


```