Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টি-২০ বিশ্বকাপে খেলতে নামছে টিম ইন্ডিয়া, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

টিম ইন্ডিয়া সম্প্রতি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে।

টি-২০ বিশ্বকাপে খেলতে নামছে টিম ইন্ডিয়া, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভারতীয় মহিলা ক্রিকেট দল

শেষ আপডেট: 4 October 2024 11:20

দ্য ওয়াল ব্যুরো:  ২০২৪ মহিলা টি-২০ বিশ্বকাপে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার যাত্রা। ভারত যে এই টুর্নামেন্টে ট্রফি জয়ের অন্য়তম দাবিদার, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। ফলে প্রথম ম্যচটা যে কোনও মূল্যে ভারতীয় ক্রিকেট দল জিততে চাইবে।

নিউজিল্যান্ডকে যদি টিম ইন্ডিয়া প্রথম ম্যাচেই হারাতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলতে নামার আগে তাদের আত্মবিশ্বাস অনেকটাই উপরের দিকে থাকবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউরের দিকে তাকিয়ে রয়েছে। তবে চোখ থাকবে ওপেনার স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগস, শেফালি বর্মা এবং দীপ্তি শর্মার উপরেও।

প্রসঙ্গত, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি শুক্রবার (৪ অক্টোবর) আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ। আর সাতটার সময় টসের আয়োজন করা হবে। এই টুর্নামেন্টের প্রতিটা ম্য়াচের সরাসরি সম্প্রচার আপনি স্টার স্পোর্টসে দেখতে পাবেন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম হটস্টারে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং করা হবে।

টিম ইন্ডিয়া সম্প্রতি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। শেফালি এবং স্মৃতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। শেষ পাঁচটা আন্তর্জাতিক টি-২০ ইনিংসের মধ্যে স্মৃতি তিনটে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। স্পটলাইট থাকবে ভারতীয় ক্রিকেট দলের তিন পেসারের উপরেও। তাঁরা হলেন রেনুকা সিং, পূজা বস্ত্রকার এবং অরুন্ধতী রেড্ডি। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের দুই স্পিনার দীপ্তি এবং শ্রেয়াঙ্কা পাটিলের উপরও নজর থাকবে।


```