
পাকিস্তানের স্মৃতি মান্ধানা এবং বারতের স্মৃতি মান্ধানা
শেষ আপডেট: 5 October 2024 18:55
দ্য ওয়াল ব্যুরো: চলতি টি-২০ বিশ্বকাপে হরমনপ্রীত কাউরের নেতৃত্বে টিম ইন্ডিয়া একেবারে ভাল শুরুয়াত করতে পারেনি। প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেট দল নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৫৮ রানে হেরে গিয়েছে। এবার সকলের নজর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের উপর রয়েছে।
ক্রিকেট বিশ্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচ যে সবসময়ই হাইভোল্টেজ হয়, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সেটা পুরুষ ক্রিকেট দল হোক কিংবা মহিলা। রবিবার অর্থাৎ ৬ অক্টোবর ভারতের মহিলা ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।
একনজরে দেখে নেওয়া যাক, মহিলাদের টি-২০ ক্রিকেটে ভারত এবং পাকিস্তানের হেড টু হেড রেকর্ড। সেইসঙ্গে টি-২০ বিশ্বকাপে কোন দলের দাপট বেশি, সেই পরিসংখ্যানেও একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের রেকর্ড এককথায় চোখধাঁধানো। দুটো দল মোট ১৫ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এরমধ্যে টিম ইন্ডিয়া পাকিস্তানকে ১২ বার পরাস্ত করেছে। অন্যদিকে, পাকিস্তান মাত্র তিনটে ম্য়াচই জিততে পেরেছে।
পাশাপাশি টি-২০ বিশ্বকাপে এই দুই দল মোট ৬ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে চারবার ভারত জয়লাভ করেছে। আর পাকিস্তান মাত্র দুটো ম্য়াচ জিততে পেরেছে।
হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, ইয়াস্তিকা ভাটিয়া, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগস, রিচা ঘোষ, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, ডি হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সঞ্জীবন সজনা।
ফতিমা সানা, মুনীবা আলি, গুল ফিরোজা, সিদরা আমিন, নিদা ডার, আলিয়া রিয়াজ, তুবা হাসান, সাদাৎ শমাস, নশরা সান্ধু, ডায়না বেগ, সাদিয়া ইকবাল, ইরম জাভেদ, ওমাইমা সোহেল, সৈয়দা আরব শাহ, তাসমিয়া রুবাব।